somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা কম কাজ বেশি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মের পর একটি শিশুর মুখে কথা ফুটতে সময় লাগে দুই বছর। কিভাবে কথা বলতে হবে তা শিখতে একজন মানুষের সময় লাগে সারা জীবন। কম কথায় কাজ হলে বেশি কথার দরকার কি? অনেক গুণী মানুষ এমনটাই বলে থাকেন। আবার অনেক মানুষ আছে শুধু শুধু কথা বলেন। কথা থাকলেও বলেন না থাকলেও বলেন। আমাদের সমাজে এদেরকে বাচাল নামে অভিহিত করা হয়েছে। তাদের মুখে যেন কথার খই ফোটে। কথা না বাড়িয়ে বললে তাদের কাছে ভালো লাগে না। এক কথা বারবার বলেন। ইনিয়ে বিনিয়ে বলেন। রসিয়ে রসিয়ে বলেন। তা না হলে যে তাদের পেটের ভাত হজম হয় না। বাথরুম কিয়ার হয় না। ফটফট করে কেবল কথা বলতেই থাকেন। দরকারি কথাও বলেন বেদরকারি কথাও বলেন। আসলে কোনটা দরকারি কোনটা বেদরকারি সে তা বুঝে না। তারা বুঝে কথা বলতে হবে। মুখকে যেভাবেই হোক ব্যবহার করতেই হবে।

কিছু বাচাল মানুষের কথার ধরণ দেখলে মনে হয় গরু বুঝি জাবর কাটছে। তারা ভাবেন কম কথা বললে বুঝি হেরে যাচ্ছেন। আসলে কিন্তু তা নয়। কেননা কেয়ামতের দিন সব কথার জবাব দিতে হবে। কম কথায় যত মঙ্গল। বেশি কথায় যত আপদ। বেশি কথায় বেশি ভুল। কম কথায় কম ভুল। ভুল মানুষের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। যাদের বেশি কথা বলার স্বভাব তারা মানুষের সমালোচনা করে বেশি। কারণ, কথা বলতে বলতে এক সময় যখন আর কোনো কথা থাকে না তখন সে অপরের সমালোচনা করে বসে। ওমুক এ কাজ করেছে তমুক সেটা বলেছে। তমুকের স্বভাব ভালো না। ওই মানুষটির পেট বড়। ওর মাথা মোটা। এসব অপ্রয়োজনীয় কথা বলে শুধু শুধু সময় নষ্ট করা আরকি।

তাদের যুক্তি আল্লাহ মুখ দিয়েছেন কথা বলার জন্য আমরা কথা বলছি এই আর এমন কি অপরাধ। অথচ আল্লাহ তাঁয়ালা অপপ্রোয়জনীয় কথা বলতে নিষেধ করেছেন। বেহুদা কথা ও কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন। রাসূল (সাঃ) দরকারি কথা বলতে বলেছেন না হয় চুপ থাকতে বলেছেন। তাই বেশি কথা না বলে কম কথায় কাজ আদায় করে নেওয়া উচিত। তাই বলে গোমড়া মুখে সব সময় বসে থাকাও উচিত নয়। হাসিমুখে কথা বললে একটা সদকার সওয়াব লিখা হয়। আসলে সকল কিছুরই একটা সীমা আছে যখন তা সীমা অতিক্রম করে তখনই তা অমঙ্গল বয়ে আনে।


সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×