somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুর জন্য একটি কবর

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাকে ভালোবাসুন, তার জন্য একটি কবর বানান। যেখানে তার দোষ-ত্রুটিগুলোকে মাটিচাপা দিন। না হয় আপনার বন্ধুত্ব টিকবে না। কারণ, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। শতভাগ খাটি কেউ নয়। আর মানবিক প্রবণতাকে অস্বীকারই বা করবো কিভাবে। আপনার বন্ধুটি ভুল করবে এটাই স্বাভাবিক। আপনি তাকে ক্ষমা করবেন একথা ঠিক। একটি চারা গাছ যেমন পরিচর্যার মধ্য দিয়ে বেড়ে উঠে - তেমনি ভালোবাসা, বিশ্বাস, সহযোগিতা আর সততার মধ্য দিয়ে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হয়। এ বাণীর দ্বারা বুঝা গেল শুধুমাত্র যে কোনো বন্ধু হলে চলবে না। এ বন্ধুকে হতে হবে ভালো বন্ধু। মনে রাখবেন, নেশাখোর ব্যক্তিরও কিন্তু বন্ধু আছে। তাদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের নবীজী (সা.) বলেছেন, “একাকী নিঃসঙ্গতার চেয়ে ভালো বন্ধু উত্তম আর নিঃসঙ্গতা মন্দ বন্ধুর চেয়ে উত্তম”। এ প্রসঙ্গে হযরত আলী (রাঃ) বলেন, “যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও? তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও। যাতে সেখানে তার দোষ-ত্রুটিগুলো দাফন করতে পারো”। বন্ধুত্ব সম্পর্কে উপরের বাণী দুইটি আমার দৃষ্টি আকর্ষণ এবং হৃদয় স্পর্শ দুই-ই করতে পেরেছে। যার ফলে আমি এই লেখাটি লিখতে বসেছি।
এ কথা আমরা সকলে জানি যে, মানুষ সমাজবদ্ধ জীব। সে একা চলতে পারে না। বন্ধুর সহযোগিতা মানব জীবনে অপরিহার্য। বন্ধু ছাড়া জীবনটাই অপূর্ণ থেকে যায়। কারণ, একজন প্রকৃত বন্ধু জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার ভাগিদার হয়। সে জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমত্তা, সততা, সত্যবাদিতা এবং স্বভাব-চরিত্র দেখে নেওয়াটা অবশ্যই কর্তব্য। বন্ধু আমাদের জীবনকে যেমন সুন্দর করতে পারে তেমন দুর্বিষহও করতে পারে। তাই বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বণ জরুরী। আমাদের মহানবী (সা.) বন্ধুত্ব সম্পর্কে আরো বলেছেন, “মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে। সুতরাং বন্ধু নির্বাচনের সময় লক্ষ্য করা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে”। সব ধরণের লোকের সাথে বন্ধুত্ব করা যায় না। ইসলাম ধর্ম এটাকে সমর্থন করে না। রাসূল (স.) বলেছেন, “দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব ও ভালোবাসা রয়েছে, পরকালে তার সঙ্গেই হাশর হবে”। ইমাম গাযযালী (রা.) তিনটি গুণ দেখে বন্ধুত্ব করার কথা বলেছেন। তা হলো: এক. জ্ঞানী ও বিচণতা, দুই. চরিত্রবান, তিন. নেককার ও সৎকর্মপরায়ণ। সে জন্য বন্ধুত্ব করার আগে পরীক্ষা করে নেওয়া উচিত।
মানুষের মর্যাদা অনুযায়ী তাকে সম্মান করতে হবে, ভালোবাসাতে হবে একথা ঠিক। তেমনি একথাও ঠিক সব মানুষের চলাফেরা করা যাবে না। সকলের সাথে বন্ধুত্বও করা যাবে না। কারণ, বন্ধু বা সহযোগির দোষ-ত্রুটি মানুষের ভেতর প্রবেশ করে থাকে। সভাবতই, মানুষ তার বন্ধুকে অনুকরণ করে থাকে।
সুপ্রিয় পাঠক, আপনি আপনার বন্ধুকে এই অনুরোধটুকু করবেন যে, প্রিয় বন্ধু, তোমার কাছে একটা অনুরোধ করব। রাখবে তো। তুমিতো শুধু না না করো। তোমাকে একটা কথা বলবো। তুমি কি আমার জন্য একটা কবর বানাতে পারবে? তোমার সেই কবরে আমি সমাহিত হব পরম সুখে। তুমি আমাকে মাটিচাপা দাও তাতে আমার আপত্তি নেই। তুমি আমাকে গালি দাও তাতে আমার অভিযোগ নেই। তুমি আমাকে অযত্ন অবহেলা করো তা নিয়েও আমার কোনো মাথাব্যাথা নেই। তবে একটি আবদার অন্তত রেখো, তোমার পাশে থাকার অধিকারটুকু অন্তত আমাকে দিও। আল্লাহর নিকট দুই হাত তুলে আমার জন্য একটু দোয়া করো। টমাস ফুলারের মূল্যবান একটি কথা দিয়ে এই লেখা শেষ করছি, “ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও সময় মতো সে তোমাকে ভালো পরামর্শ দিতে পারবে”।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×