somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর। আজো নদীতে জোয়ার উঠে, পাখিরা গান গায়, বাগানে ফুল ফোটে। ভালোবাসা পবিত্র একটি শব্দ। এ শব্দটির ভেতর লুকিয়ে আছে পৃথিবীর যত সুখ। অফুরন্ত সম্ভাবণার বীজ লুপ্ত আছে এই শব্দে। নীল আকাশে রঙধনুর সাত রং যেমন একাকার হয়ে আছে তেমন নিঃস্বার্থ ভালোবাসার ভেতর অমৃত আর মধুর স্বাদ মিশে থাকে। ফুলের সৌরভের মতই ভালোবাসা মানুষের জীবনকে সুন্দর করে তোলে। ভালোবাস ছাড়া কোনো মানুষই সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে বলতে হয়-মানুষ বেঁচে থাকার জন্য ভালোবাসে। পরিপূর্ণ একজন মানুষ কাউকে না কাউকে ভালোবেসে বেঁচে থাকে। মানুষ বাঁচার জন্যই ভালোবাসে।
আমি কখনো ভালোবাসার বিরোধী নয়। তবে পশ্চিমা দেশের অনুকরণে ভালোবাসা পালনের পক্ষপাতি কখনোই ছিলাম না। এটা ঠিক যে, ভালোবাসা বলতে আমাদের দেশে তরুণ-তরুণীর অবৈধ প্রেমকেই বুঝিয়ে থাকে। যা মোটেই সমাজ, ধর্ম এবং দেশের আইনসিদ্ধ হিসেবে বিবেচিত নয়। কেননা মানুষ সমাজদ্ধ জীব। প্রত্যেক মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী হয়ে নির্দিষ্ট আইনের অধীনে জীবন অতিবাহিত করে থাকে। বিবেকবান সম্পন্ন মানুষ একে সমর্থন দেয় না। ইতিমধ্যে ভালোবাসা দিবসে নিয়ে দুএকটি স্বাধীনতার কথা মিডিয়াতে এসেছে। একটি গ্রুপ প্রকাশ্যে চুমু খাওয়ার ঘোষণা দিয়েছে। না জানি ভবিষ্যতে এরা প্রকাশ্যে যৌনকর্ম সম্পাদনের ঘোষণা দিয়ে বসেন কিনা। যদি কখনো এমন হয় তাহলে মানুষ আর কুকুরের ভেতর কি এমন পার্থক্য থাকল! কুকুর মানুষের সামনে যৌনকর্ম করে থাকে। যৌনতা ভালোবাসার চরম পর্যায় একথা ঠিক। তেমন একথাও ঠিক যৌনতা গোপনীয় একটা কাজ। গোপন কাজ গোপনে করার ভেতরই কল্যাণ রয়েছে। যেমন “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে”।
বর্তমানে ভালোবাসার নামে যে নোংরা জঘণ্য, বর্বর সংস্কৃতি চলছে তা কুকুরকেও হার মানায়। এ কথা বললেই একদল যুবক ক্ষেপে যাবেন। বলবেন আপনি হলেন, কট্টরপন্থী লোক। আপনাদের মত লোকদের মতই দেশের এই অবস্থা। তার মানে উনি উলঙ্গ হয়ে আছেন এটাই তার কাছে ভালো। আমার প্যান্ট নিয়ে টানাটানি করছেন আমিও যেন উনার মতো নেংটা হয়ে যাই। উনি নাম রেখেছেন, আবদুর রহমান। যদি উনার কথাই ঠিক হয় তাহলে মুসলানি নামটা পাল্টে অন্য ধর্মের সাথে যুক্ত করে নাম রাখেন না কেন? কেউ যদি তার সমালোচনা করেন তাহলে তিনি হয়ে যান কট্টরপন্থী লোক। উনাদের অবস্থা আর কাজকারবার দেখে মানিক মিয়ার সেই কথাটিই মনে পড়ে গেল। “তাহাদের বিবেক ভরিয়া বিলাই মুতিয়া দিয়াছে”।
মানুষ যখন শিশু থাকে তখন ফুল আর আগুনের মধ্যে পার্থক্য করতে পারে না। শিশু ফুল দেখলে যেমন হাত বাড়ায় তেমনি আগুন দেখলেও হাত বাড়ায়। সে তখন বস্তুর প্রতিক্রিয়া বুঝতে শিখে না। বড় হলে সে বুঝতে শিখে এ হলো ফুল যা তাকে আনন্দ দিবে। এ হলো আগুন যা তাকে পুড়িয়ে মারবে। অযাচিত ভালোবাসা মানুষের জীবনে ধ্বংস করে দেয়। যে ভালোবাসা সমাজ এবং ধর্ম সমর্থন করে না সে ভালোবাসা কোনো ভালোবাসাই নয়। তাই ভালোবাসতে হবে সত্য, সুন্দর ও পবিত্র বস্তুকে। ভালোবাসতে হবে মা-বাবাকে। কোনো নোংরা অপবিত্র বস্তুকে মানুষ ভালোবাসতে পারে না। ভালোবাসার অর্থ ব্যাপক। সংকীর্ণ প্রকাশের ভেতর এর তাৎপর্য সীমাবদ্ধ নয়। এর অর্থ ব্যাপক। এর ব্যাপ্তি সাগরের মতো। আমার মা হলেন ভালোবাসার বটবৃ। স্ত্রী শস্যক্ষেত্র, কন্যা পাখির গান, ছেলে ফুল বাগান, বন্ধু আকাশের চাঁদ। ভালোবাসা, তুমি অনেক ভালো থেকো - আমি তোমাকে বড্ড ভালোবাসি, একথা জানিও।

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×