চুপ কর ছোটলোক
২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটলোক (এর শাব্দিক অর্থ: নীচ প্রকৃতির লোক বা অভদ্র লোক।) কারো গায়ের উপর লিখা থাকে না। এটা একটা গালি হিসাবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন থেকে আমাদের সমাজে অল্পশিক্ষিত, গরিব কিংবা নিম্ন বংশের লোকদেরকে মানুষ ব্যঙ করে ছোটলোক বলে থাকে। এটা একটা ভুল সংস্কৃতি ছাড়া আর কিছুই নয়। গরিব হয়ে জম্নানো কোনো অপরাধ নয়। তবে গরিব থাকাকে অনেক জ্ঞানী ব্যক্তি অপরাধ হিসাবে গণ্য করেছেন। বংশ গরিমা, উচ্চ শিক্ষিত কিংবা অঢেল সম্পদের অধিকারী হয়েও মানুষ ছোটলোক হতে পারে এর প্রমাণ আছে ভুরিভুরি। কেননা কাজে-কর্মে, আচার-আচরণেই মানুষের মাঝে ছোটলোকী ভাব ফুটে উঠে। এর সাথে শিক্ষা, গরীব কিংবা সম্পদ এর থাকা না থাকার কোনো সম্পর্ক নাই।
কেননা অনেক উচ্চ শিক্ষিত, উচ্চ বংশ আর ধনী মানুষে দেখেছি তারা মানুষকে মূল্যায়ন করতে জানে না। তারা মানুষের ভালোবাসার যেমন দাম দেয় না তেমন দামী কিংবা সম্মানী মানুষকে সম্মান দিতে কার্পণ্য বোধ করে। প্রকৃতপক্ষে এ লোকগুলোই ছোটলোক হিসাবে গণ্য। কিন্তু আমাদের সমাজে এই কীট পতঙ্গ শ্রেণীর বানরগুলোই ভদ্রলোক হিসাবে পরিচিতি পেয়ে আসছে। তারাই আবার মানুষকে গালি দেয় ছোটলোক বলে। চুপ কর যত ছোটলোকের দল।

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন