somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনগণ বনাম সরকার

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কখনও কখনও জনগণ হচ্ছে রাষ্ট্রের বিভ্রান্ত অংশ। তাদের বিভ্রান্তির মূল কারণ তাও সরকার। এ কারণে কল্যাণমুখী সরকারকে জনগণকে বোঝাতে হয়। দক্ষ সরকার ব্যবস্থাপনা থাকতে হয়। জনগণের বিভ্রান্তির কারণ কোন কোন সরকার ব্যবস্থাপনা। কিংবা রাষ্ট্রে সুশাসনের ধারাবাহিকতা বিঘিœত হওয়া। জনগণকে বিভ্রান্তির জালে ফেলে দেয়ার মূল অংশ হচ্ছে সেই সব সরকার ব্যবস্থাপনা যারা সরকার পরিচালনার নামে ভয়ঙ্কর অসৎ উদ্দেশ্য লালন করে। যা জনগণের কারণে নির্বাচিত হয়। এ জনগণ হচ্ছে তারাই যাদের কারণে তারা অর্থাৎ জনগণ বিভ্রান্তির শিকার হয়। জনগণ জানে না উদ্দেশ্য মূলক সন্ত্রাসীরা আসলে কি ধরনের হয়। অর্থনৈতিক হিসাব ছাড়া পৃথিবীর কোথাও কোন সীমান্তের প্রয়োজন হতো না। যদি জনগণকে বিভ্রান্তকারী সরকারগুলো না থাকত। পৃথিবীতে ইতিমধ্যে মানবিক শাসন কায়েম হবার কথা ছিল। হয়নি একপক্ষ তথাকথিত সরকার অন্যদিকে তাদেরকে সমর্থনকারি জনগণ। সরকারের সব ব্যবস্থাপনা হয় জনগণের নাম দিয়ে। কিন্তু সেই জনগণও জানে না সরকার আসলে কি করছে। পৃথিবীর বহু জায়গায় ধর্মের নামেও রাষ্ট্র আছে। কিন্তু তারাও একত্রিত হতে পারেনি। সুতরাং আমাদের বুঝতে হবে ধর্ম কতটা কার্যকর। ধর্ম যদি রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তা আর ধর্ম থাকে না। ধর্মও একটা রাজনীতি। ধর্মকে সরানো সম্ভব হলেও রাষ্ট্র ও রাজনীতি আরও নিরাপদ হবে। দ্রুত রাষ্ট্র ও রাজনীতি থেকে সমাধান আসবে। ধর্ম ছিল। কিন্তু তাদের চেষ্টার পরও কোন সমাধান তারা দিতে পারেননি। সুতরাং মানুষের চাওয়া পাওয়া ধর্মের চেয়ে গুরুত্বপূর্ণ। যারা ধর্ম পড়েছে তারা জানেন এ সময়ে ধর্মটা কতটা কার্যকরি। যারা ধর্মের নামে ভক্তিপূর্ণ গদ গদ করে তারা কেউ ধর্মের কথায় পেটে ভাত দিতে পারে না। মৌলিক অীধকার খুঁজতে রাষ্ট্রের সিদ্ধান্তের কাছে আসে। সুতরাং ধর্ম কেন বা কী কারণে এখন এটা এ সমাজ ও জনগণ বোঝে না। যদিও তাদের মধ্যে ধর্ম একটা ঐতিহ্য বা বিভ্রান্তি ছাড়া কিছু নয়। যেখানে কিছু লোক বোকার মত পড়ে থাকে। এটার নামে জিগির তুলে। তারা মনে করে ওটাই তার চেতনা। বাস্তবে মানুষের চেতনার জায়গাটা হচ্ছে তার পরিবার ও সমাজ। এটাকে বড় পরিসরে সহযোগিতা করতে পারে রাষ্ট্র। এখান থেকেই মানুষের উত্থান। পরিবার ও সমাজকে ডিঙ্গিয়ে মানুষ ধর্মকে প্রধান্য দেয়। পরিবার বলতে তাদের ইউনিটি। সব পরিবার ও সমাজ মানুষকে মঙ্গলের পক্ষে ধাবিত করে না। কিন্তু কারা মঙ্গলের পক্ষে ধাবিত করে তাদের বাছাই করা দরকার। সেটা করতে ব্যর্থ রাষ্ট্র- পৃথিবীতে সর্বত্র সব জায়গায়। একজন ওবামা আর একজন বুশ একই অর্থ নয়। সেখানে ব্যক্তি মানস আছে। আমেরিকা একটি সমাজ কিংবা রাষ্ট্র। কিন্তু সেখানে ব্যক্তিগত মানসিকতা কাজ করে। ব্যক্তি তার উৎকৃষ্ট শিক্ষাকে কাজে প্রয়োগ করে। ব্যক্তিকে উৎকৃষ্ট চিন্তা করতে হয় সামাজিক বিভ্রান্তির কারণে। সামাজিক বিভ্রান্তি তৈরি হয় সমাজে উদ্দেশ্যবাদী সন্ত্রাসীদের কারণে। এই উদ্দেশ্যবাদী সন্ত্রাসীদের দমন করতে না পারলে পৃথিবী স্থিতিশীল হবেনা। হয়তো এ কারণেই ওসামা লাদেনকে কোন বিচার ছাড়াই খুন করা করলেও পৃথিবী কোন প্রতিবাদ করেনা। যদিও এটা কোন কোন বিচারের আওতায় হয়নি। বিচারের আওতায় হয়নি কারণ সম্মিলিত মানুষ বিচারের প্রক্রিয়ায় অংশ গ্রহণ করে নি। তাদের বিচারের কাঠামোতে ডাকা হয়নি। বিচারের একটা বড় সংজ্ঞা হচ্ছে বৃহত্তর মানুষের মতামতই বিচার। কিন্তু এটা কি হতে পারে? কারণ বৃহত্তর মানুষও অন্যায় অবিচার করে পার পেতে পারে। সব কিছুর সমাধান এক করতে চাইলেও পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে অন্যায় অবিচারের শিকার হয়ে তাদের কাছে ক্ষমা পাওয়া সম্ভব হবেনা। ক্ষমা না পেলেও যাদের তারা রেখে যান তাদের জন্য বিচার ব্যবস্থা সুনিশ্চিত করা দরকার। অন্যায়কারিদের আমূল ধ্বংস করা কঠিন নয়। এতে অর্থনৈতিক লাভ হবে। সাম্য প্রতিষ্ঠার চেষ্টা সফল হবে। নির্বাচিত প্রতিনিধি সত্যি সত্যি জবাবদিহি করতে বাধ্য হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×