somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধে বাণিজ্যমন্ত্রীকে চিটাগাং চেম্বারের চিঠি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম বাণিজ্যমন্ত্রী বরাবরে একটি জরুরী চিঠি দিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রেরিত এ চিঠিতে তিনি বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপির কাছে, সরকারী-বেসরকারী উদ্যোগে জরুরী ভিত্তিতে পেঁয়াজ আমদানির বিষয়টি তুলে ধরেন।
চেম্বার সভাপতি বাণিজ্যমন্ত্রীকে চিঠিতে জানান, ২০১২-১৩ অর্থবছরে দেশে প্রায় ১৫ লক্ষ ১৪ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়। যেখানে চাহিদা ছিল প্রায় ১৭ থেকে ২০ লক্ষ টন। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ঘাটতি মেটানোর জন্য গত বছর প্রায় ৫ লক্ষ টন পেঁয়াজ আমদানি করা হয়। উদ্বৃত্ত পেঁয়াজ আগামী ৩ মাসের চাহিদা পূরণ করতে সক্ষম। এরপরও ঈদুল ফিতরের পর থেকে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বাড়তে থাকে।
ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে টিসিবির মাধ্যমে জরুরী ভিত্তিতে ৫ হাজার টন পেঁয়াজ মিয়ানমার ও ভারত হতে আমদানির সিদ্ধান্ত হলেও বাজারে এর কোন বাস্তব প্রভাব পড়েনি।
অন্যদিকে ঈদুল আযহাকে সামনে রেখে কতিপয় অসাধু ব্যবসায়ী পেঁয়াজ, আদাসহ মশলা জাতীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলেও তিনি বাণিজ্যমন্ত্রীকে চিঠিতে জানান। কারসাজির মাধ্যমেও অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিষয়টিও তিনি উল্লেখ করেন। যে কারণে বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ ৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির কারণে ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছে উল্লেখ করে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাণিজ্যমন্ত্রীকে জানান, ‘এতে বর্তমান জনবান্ধব সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে।’
এ প্রেক্ষিতে চট্টগ্রাম চেম্বার সভাপতি পেঁয়াজ ও আদাসহ মশলা জাতীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে টিসিবিসহ বিভিন্ন সরকারী সংস্থা ও বেসরকারী উদ্যোগে জরুরী ভিত্তিতে পেঁয়াজ আমদানি করে ভোক্তাদের ভোগান্তির হাত থেকে রক্ষা করার জন্য বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও অবহিত করেছেন বলে জানান চিঠিতে।
পেঁয়াজের দাম কমানোর জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বাণিজ্যমন্ত্রনালয়কে কিছু পরামর্শও দেন।
এগুলো হল- পেঁয়াজের এলসির মার্জিন কমানো, অগ্রাধিকার ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্য খালাসে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা, খুচরা বাজারে মনিটরিং ব্যবস্থা জোরদার, বিকল্প উৎসের সন্ধান ও মৌসুমী পেঁয়াজ কোল্ড স্টোরেজে সংরক্ষণের ব্যবস্থা করা। বিজ্ঞপ্তি


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×