দু বছর আগে হঠাৎ করেই ব্লগে আমার অনুপ্রবেশ ঘটে।
ব্লগ কি, কেন, কিভাবে?
এইসব কিছুই জানতাম না।
তখন আবার গনজাগরণ মঞ্চের, বড় ভাইদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঠুস করে সিদ্ধান্ত নিলাম (যদিও সিদ্ধান্ত গ্রহনের পর ঠুস আওয়াজ টা হয় নাই) আমিও আন্দোলন করবো।
কিন্তু কেমনে কি? ঢাকা যাওয়া তখন আমার পক্ষে সম্ভব ছিলো না, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে কুমিল্লাতেই শুরু করলাম,
শাহবাগ চত্ত্বরের পরে দ্বিতীয় বৃহত্তম আন্দোলনে পরিণত হলো,
কুমিল্লার পূবালী চত্ত্বর।
কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কেবল একটা পাগলামীর বশেই ভাবলাম, ব্লগার ভাইয়েরাই আন্দোলন করতেছে, আমারও ব্লগার হতে হবে।
যেই ভাবা সেই কাজ, খুলে ফেললাম আইডি, দিলাম ৪ - ৫ টা পোস্ট , ভাবলাম হয়ে গেছি ব্লগার.।।।।
তারপর আর কুনো খবর নাই....
আবার এখন আইছি....
দোয়া রাইখেন, নিয়মিত লেখার ইচ্ছা আছে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


