চিন্তায় এলো ধর্ম-স্রষ্টা,
চিন্তায় হল দিক ও দ্রষ্টা ।
চিন্তায় এলো ভাল-মন্দ,
চিন্তায় কবিতার ছন্দ ।
চিন্তার ফল স্বর-ব্যাঞ্জন,
চিন্তায় হয় চোর-সুধিজন ।
চিন্তায় সুর, চিন্তায় গান,
চিন্তার ভুলে হয় সংকট,
চিন্তা বিনে নেই সমাধান ।
চিন্তায় প্রেম, চিন্তায় খুন,
চিন্তা করে দোষ ঢেকে সবে,
তাতেই প্রকাশ কর গুন ।
চিন্তার ফলে এলো প্রযুক্তি,
চিন্তায় পেলে সভ্যতা ।
আজ চিন্তায় মাটি-মুদ্রা মোহ,
তাই চিন্তায় কাঁদে মানবতা !
চিন্তা করে রঙ মিশিয়ে,
চিন্তায় আঁক ছবি ।
চিন্তায় আসে মনে বিপ্লব,
চিন্তা বিনে হয় না আদায় দাবী !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


