কবিতায় কেমন যেন শব্দগত বিচিত্রতার অভাব পরিলক্ষিত হয়,
ঘুরে ফিরে কবিতায় বিক্ষোভ, বিদ্রোহ, বিপ্লব, রক্ত, মৃত্যু, লাশ.!
অগণিত শব্দময় এ পৃথিবীতে মাত্র গুটিকয়েক শব্দের রাজত্ব কবিতায় !
কারা এ জঘন্য জানোয়ার, যাদের জন্য কবিতায় কৃত্রিম শব্দ সংকট ?
কবিতার প্রায় প্রতিটি শব্দের রঙ, হয় রক্তেরাঙ্গা-নয় বেদনায় নীলাভ ।
কবিতার শব্দ গুলোও ধ্বনিত হয় কখনো কান্নার করুণ স্বরে,
কখনো বা,
মরেও বাঁচার অসহ্যতায় চাঁপা চিৎকারের বৃথা দেয়া হুংকারে !
কবিদের বিচিত্র শব্দের জগত থেকে কারা করছে বিতাড়িত ?
কাদের ঘৃণ্য ষড়যন্ত্রে কবিতার এমন বেহালদশা
আর দাসত্ব হয় অনিবার্য ?
কবিতার মুক্তি চাই !
কৃত্রিম এ শব্দ সংকট মানি না,
মানবো না !
কবিতায় প্রেম ও সুখ বৃদ্ধি কর,
করতে হবে- করতে হবে !
রক্ত-লাশের রাজত্ব,
কবিতার বুকে চলবে না !
কবিতার মুক্তি দাও,
দাসত্বের শিকল ছেড়ো !
কবিতায় কেমন ভাবের বিচিত্রতার অভাব পরিলক্ষিত হয়,
যেন হারানোর-বিরহের, অপ্রাপ্তির-আক্ষেপের ভাবে ভরপুর !
অতুলনীয় সব ভাবের মাঝেও কবিতার ভাব আজন্ম কষ্টে !
কাদের জন্য কবিতায় আজো বিচিত্র ভাবের কৃত্রিম খরা ?
কবিতার প্রতিটি চড়নে-চরণে শোক, তাপ, ঘৃণার ভাব !
তাঁর বিরাম চিহ্নে নিজেকে প্রশ্ন করে উত্তর না পাওয়ার ভাব !
কবিতায় সৃষ্টি সুখের ভাবের বড়ই অভাব,
সু-ভাবের অভাবে নষ্ট হল কবির স্বভাব !
কবিতার মুক্তি দাও,
ভাবনার দাও স্বাধীনতা !
কবিতা হোক শান্তি, মুক্তি, মঙ্গলবাণী
তাতেই জাগুক মানবতা !
দুর্ভাবনার চাপে কবিতার ভাব,
নষ্ট হতে দেবো না !
কবিতা আমার জীবন-যৌবন,
স্বপ্নের সপ্তনদী মোহনা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


