বিরক্তি মাখা মুহূর্ত গুলির,
উৎপাত খুব বেড়েছে ।
যখন-তখন কেমন খামচে ধরে,
আমার সুখ ধোয়া অনুভব গুলি !
ধারালো রুক্ষ নখের আঁচরে ছিঁড়ে দেয়,
আমার উৎসবের সৌখিন জামা !
তিক্ত অভিজ্ঞতায় জীবন যেন,
কেমন বিষিয়ে যাচ্ছে !
বড় হচ্ছি যত-ততোই হারাচ্ছে কালের গহ্বরে,
প্রিয় মুখ গুলির মহত্ত্ব ,
ধেয়ে আসছে কালো মুখোশের দৌরাত্ন্য !
সমস্ত অস্বস্তি, বিতৃষ্ণা প্রতি নিয়তই
কেমন জীবন ঘনিষ্ঠ হয়ে আঁকরে ধরছে আমায় !
যেন এরাই কেবল জীবনের অবিচ্ছেদ্য অংশ !
কোথাও কোন স্বস্তি নেই, নেই তৃষ্ণা মেটানোর
এতটুকু বিশুদ্ধ জল, বিশুদ্ধ বায়ু !
বিক্ষিপ্ত আক্রোশে মগজ আমার গর্জে উঠে,
আত্মহুতির চিৎকারে !
তবু সব ভুলে ফিরে আসি পরাজিত হৃদয়ে,
স্বাভাবিকতায়-সামাজিকতায়,
ফিরে আসি জীবনটা যাপনের লড়াইয়ে,
মেনে নিই যৌক্তিক ভণ্ডামি,
তাইতো বিদ্রোহ করা হয় না আমার !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


