নির্বাচন বর্জনে তারেক রহমানের ভিডিও বার্তা নিয়ে যেটা বলতে চাই...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বর্তমানে ভিডিও বার্তা গুলো দেখলেই লাদেনের কথা মনে পড়ে যায়..., ভাবি দেশটাকি লাদেনে ভইরা গেল কি-না !
আর এ উদ্দ্যেশে মিঃ তারেক রহমানের প্রতি বলতে চাই -
দেখেতো আপনাকে সুস্থই মনে হচ্ছে, তাহলে দেশে এসে আপনি আপনার মায়ের পাশে না দাঁড়িয়ে লাদেনের স্টাইলে ভিডিও বার্তা কেন? দেখুন আপনার মা কত একা। আপনার দলে ত্যাগী নেতার বড়ই অভাব। লুকিয়ে থেকে লাদেনের স্টা্ইলে ভিডিও বার্তাতে হরতাল অবরোধ ডেকে সাধারন মানুষের যানবাহন বাসে পেট্রোল বোমা মেরে রাজনীতি যারা করে তাদেরকে সন্ত্রাসী ছাড়া আর কি বলা যায়? আপনারা দুইটি দলই একজন ক্ষমতা আকড়ে ধরে রাখতে চান আর অন্য দল যেভাবেই হোক ক্ষমতায় যেতে চান। আমরা আপনাদের দুইদলের প্রতিই বিরক্ত। এটা নিশ্চিত এত কিছুর পরও যদি আপনারা নির্বাচনে অংশ নিতেন হয়তো জিততেও পারতেন (পরিসংখ্যান থেকে বললাম, কারন এক সরকার পর পর দুই বার ক্ষমতায় থাকতে পারেনি)। মনে হয় আফসোস করবেন পরে। ১৯৯৬ সালে আঃলীগের আন্দোলন থেকে আপনারা কিছুই শিখতে পারেন নাই। নয়তো এতদিনের হরতাল অবরোধে কতটুকুই সফলতা আপনাদের!
আপনি সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকের উদ্দেশে বলেছেন, ‘এখন সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময়। আর নির্দেশনার জন্য অপেক্ষা নয়। এখন থেকে লক্ষ্য একটাই—সকল ক্ষুদ্র বিভাজন ভুলে স্বৈরাচারী সরকার আর তার প্রহসনের নির্বাচনকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।’
বেশ বলেছেন - এমনই আপনার দলের নেতারা বলে এসি রুমে বসে থাকে, তেমনি আপনি, আছেনতো মহা সূখে ইউকেতে। এখানে মৃত ব্যক্তির পরিবারের সংসার এর ভার কি নেয় আপনি? শত শত আহত কর্মীদের চিকিৎসা খরচ কে চালায়, আপনি? ক্ষমতায় গেলেতো আপনারাই কোটি ডলারের পাহাড় গড়েন তখন মনে থাকে কি এই সব কর্মীদের! একটু লজ্জা থাকা দরকার। নিজে ভয়ে দেশে না এসে কর্মীদের উদ্দ্যেশে এমন ধরনের বক্তব্য দেয়ায়!!!!
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।