খালি হাসি পাচ্ছে
বিস্তারিতঃ
বিএনপির লংমার্চ নয়, সরকারের সফল কূটনৈতিক তত্পরতায় তিস্তায় পানিপ্রবাহ বেড়েছে। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই মত দেওয়া হয়।
কমিটি তিস্তার পানিপ্রবাহ অব্যাহত রাখতে সরকারকে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দিয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সফল কূটনৈতিক সম্পর্কের ফলে তিস্তায় পানির প্রবাহ বাড়ছে। আগামীতে এই প্রবাহ অব্যাহত থাকবে। বিএনপির লংমার্চের চাপে ভারত পানি ছেড়ে দিয়েছে, এমন ভাবা ঠিক হবে না।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়নের ব্যাপারে কূটনৈতিক তত্পরতা জোরদার করার সুপারিশ করা হয়।
রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, তালুকদার আবদুল খালেক, এ কে ফজলুল হক, ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সেলিনা জাহান অংশ নেন।
কৃতজ্ঞতা প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



