দু:ক্ষ কখন চাইনি তোমায়।
তবু বার বার ফিরে এসেছো
আমার কাছে। ভালোবাসিনি তোমায়
তবু, ফিরে ফিরে এসেছো।
চেনা বৃস্টি হয়ে ঝরেছো
আমার আখিতটে। সে নদী
বয়ে গেছে অন্তসলিলা হয়ে।
কেউ শোনেনি সেই আহত বর্ষার
নূপূর। একমাত্র তুমি সাক্ষ্মী তার।
আর আমি? বার বার ছুটে গিয়েছি
সুখ পানে। সুখ ভেসে গেছে সমুদ্রস্রোতে
আমি বসে থেকেছি একা শ্রীহীন ভগ্ন
সমুদ্রতটে। সুখস্মৃতি ছিন্ন করেছে
রাতের নিস্তব্ধ বাসর। বর্ষানদী
আবার ভিজিয়েছে আমার আখিতট,
কেউ দেখেনি তাকে। শুধু তুমি ছিলে
সাথে। কখন ভালোবাসিনি তোমায়
তবু, তাই দু:ক্ষ - তুমিই
একনিষ্ঠ প্রেমিক আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


