তখন ভাবত -
তাকে নিয়েও একদিন ,
রূপকথা লেখা হবে ।
রামধনুরাঙা শব্দগুলো বসে থাকবে পাতা জুড়ে ,
রাজপুত্র আসবে পক্ষীরাজে চড়ে ।
না জানি কোন দেশ থেকে
তারপর _
ছোট্ট মেয়েটা যখন আর ছোটোটি রইল না ,
তখনও সে ভাবত ,তাকে নিয়ে রূপকথা লেখা হবে ।
না জানি কোন দেশর রাজপুত্র আসবে কোনো এক
যদিও হয়নি তেমন কিছুই
ভাবনা ছিল তার মিছেই ।
এসেছিল না জানি কোন দেশর রাক্ষস এক
তার যাওয়া হয়নি কোনো রাজপুরী ,
যেতে হয়েছিল এক রাক্ষসপুরী ।
সেখানে , নিস্তদ্ধ নির্জনতার অন্ধকার ,
তার সাথে চিকচিক করে -
রাজপুত্রের তরোবার ।
চাঁদ ওঠে ,
ফুল ফোটে
শুধু চুপ করে থাকে , অভিমানী মেঘ ,
বয়ে যায় প্রতীক্ষার নদী
অবিরাম , অনি্ঃশেষ ।
প্রতিনিয়ত হারতে হারতে ,
প্রতিনিয়ত প্রতীক্ষমণা সে -
অনন্ত স্বপ্ন তার ভুবন জুড়ে ,
রাজপুত্র আসবে পক্ষীরাজে চড়ে।
বোকা মেয়েটা জানেনা ,
বোঝেনা -
রাজপুত্রেরা আসেনা কোনোদিন !
তাই আজও সে বসে থাকে ,
এজন্ম নাকি পরজন্মের প্রতীক্ষায় -
কোনো এক রাজপুত্রআসবে চলে
আরেকটি রূপকথা লেখা হবে বলে । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


