
তুমি আছো ভাবলেই মনভূমিতে আকাশ-পাতাল
যেমন বসন্তবাতাসকে বলি মাতাল !
তোমার নাম মনে আসলেই দেখি ,
থমকে গেছে শেষবিকেলের ডালিমরঙা রবি
এতশত প্রেমকাব্য কিভাবে লেখেন কবি ?
সুখের সাথে বসত করে অসুখ
উদাসকলম লেখে আমার প্রেমের চুপকথা
রাজপুত্র আর রাক্ষসরাজকে নিয়ে রূপকথা !
তুমি নেই জেনেও আমি আমরণ
স্বর্ণপালঙ্কে নির্ঘুম , করি জিয়নকাঠির স্মরণ !
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


