
অকথিত একাকিত্ব নিয়ে প্রেম
নির্বাসনে যায়
কারো নেই যে তাকে
আটকানোর দায় !
পরিযায়ী মনের ঘর নেই
পথঘাট আছে
সকলেই হার মেনেছে যে
অস্থিরতার কাছে !
আলো-ছায়া ,জলে বাঁচাটাই তো
হোলো আসল
বিবাহ নামক যান্ত্রিকতা যতোই
লাগুক নকল !
বিরহের নৈবেদ্য সাজায় না
কেউ আর
এখন একটাই সত্য , প্রত্যেকে
যে যার !
অকথিত একাকিত্ব নিয়ে প্রেম
নির্বাসনে যায়
পোড়া হৃদয় নিয়ে চাঁদ
কাঁদে হায় !
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



