একটা সকাল
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
একটা সকাল -
শিশির ভেজা ঝরা পাতা শোনায় কথাকলি
আমি সেই সকালের হাত ধরে চলি!
২।
একটা সকাল -
হিমেল হাওয়া
স্পর্শে জাগায় শিহরণ
অজানা আছে
কাল রাতে
কাদের ছিল অরন্ধন!

৩।
একটা সকাল -
স্মাইলিং ফেসে সূর্য্য-স্যর
লাগছেন আহ্লাদে আটখানা
আনন্দের রসদ যোগাচ্ছে
তাঁর ঘোড়া সাতখানা!
হাসির সেই উত্তাপ
টের পাইনি আমি
তাই বকছি প্রলাপ!

৪।
একটা সকাল-
মেঘের সাথে রোদের লুকোচুরি
সমস্ত কিছু ভুলতে লাগে
তোমার কেবল একটা তুরী!
৫।
একটা সকাল-
সাত-সতেরো আমার অভিমান
জেনেছিলাম, আমার প্রতি
তোমার নেই কোনো টান!
৬।
একটা সকাল-
আকাশ জুড়ে পোয়েটিক বাদল
বেজে ওঠেনি কোনো মাদল!
নিখুঁত আছে ওয়াটারপ্রুফ কাজল
হাওয়ায় দুলছে দিদুভাইয়ের আঁচল!

৭।
একটা সকাল-
দেখি আকাশের মুখভার
কেমন আছি
তা জানার
তোমার নেই দরকার!
৮।
একটা সকাল-
মেঘলা আকাশ
অনুভবে তোমার
নিদারুণ অভিঘাত
শিখতে পারিনি
করতে প্রত্যাঘাত!
কি আছে
বেদনার সাশ্রয়
খুঁজে পেলাম
গালিবের আশ্রয়!

৯।
একটা সকাল -
টাপুরটুপুর, ঝমঝমাঝম
বৃষ্টির জলমিছিল
চলতে গিয়ে ধরাশায়ী
জীবন-পথ বড়োই পিচ্ছিল!
১০।
একটা সকাল -
মেঘের ছায়া
লাগছে মিস্টি-মুধুর
থাকতে চাই
খুশিতে ভরপুর!
মনখারাপকে রাখবো
আজ বন্দী
বৃষ্টিকে করবো
আমার সঙ্গী!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন