somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহীয়সী ( আবৃতি সহ )

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবনে প্রথম নিজের লেখা পাঠ করলাম ।তাই আপনাদের মতামতের অপেক্ষায় আছি ...........



শীতল জ্যোৎস্নার সাগরে দাঁড়িয়ে ছিলেন আপনি! গাঢ় মধ্য নীশিথে!
এক আঁজলা রোদ নিয়ে হাতে!
ক্লিওপেট্রা নিজে কাজল এঁকেছিল আপনার চোখে! ভ্রূ -বিভঙ্গে লুকিয়ে ছিল রহস্যময়ী নেফারতিতি!
আর মুখের আদলে ভরা ছিল রাধিকার বিরহ।
আপনার চোখের জলশিল্পে যখন মুগ্ধ বাতাস বইতে ভুলে যেত ।
ঠিক তখন দ্বিধা -জর্জর আপনি একা, একা, ব্যথার অলঙ্কার গুলো খুলতেন খোলা বাতায়নের পাশে!
আর পালিয়ে যেত আপনার নার্সিসাস প্রেমিকের দল!
কিন্তু, জানেন কি হে মহীয়সী?
আপনার হাতের নিহত রোদের ভেতরেও জীবিত ছিল উষ্ণতা !
যে উষ্ণতাকে কুর্ণিশ জানায় এইসব নার্সিসাসেরা
যতটা দৃষ্টি সীমানায় আবদ্ধ হতে পারে
তার চেয়ে ঢের বেশী বিস্তৃত ছিল আপনার সাম্রাজ্য! আপনারই অগোচরে।
আপনি তো নিছক দর্শনীয়া নন! স্বপ্নহীন বিরান উপত্যকার আপনি স্বপ্নিকা!
অমাবস্যার নিগূঢ় অন্ধকার চিরে, মোহিনী আপনি, চন্দ্রকলার মতো প্রতিভাসিত হন!
আর এই স্বপ্নর জাদুকরীকে দেখে বারবার মুগ্ধ হয়েছে, হবে আপনার অদেখা পৃথিবী!
বিরহ যাপন যারা সহেনি কখনো। পায়নি প্রেমের সন্ধান!
তারাও আপনার বিরহ নদীকে স্পর্শ করে প্রেমের ছোঁয়া পেয়েছে!
আর মুগ্ধ বিস্ময়ের পুষ্পাঞ্জলিতে ভরে উঠেছে আপনার আঁচল!
আপনি হয়ত দাঁড়িয়ে ছিলেন, সবুজহীন লোহিত মরুভূমিতে !
কিন্তু হে মহীয়সী, আজ আপনার আঁচল ছাপানো ফুল পড়ে সেই -মরুভূমিই হয়েছে মরুদ্যান!

আবৃতির লিঙ্ক -- https://youtu.be/3aWJ3r22AbA

কিছু কথা -- অনেক কিছু ভাবি লিখব বলে । কিন্তু লিখতে গিয়ে ঠিক লেখা হয়ে ওঠে না । এদিকে সহব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন ও জাহিদ অনিকএর আবৃতি শুনে আমি এতোটাই অনুপ্রাণিত হয়েছি যে , যার পোষ্টেই যাই পাঠ করতে থাকি । আজকে ভাবলাম লেখা যখন আসছে না তখন পাঠই করি । যেমন ভাবা তেমন কাজ । আজ দুপুরেই ইউটিউবে সাইন করলাম ।সহব্লগারদের কিছু লেখা পড়ার খুব ইচ্ছে ছিল । কিন্তু সে রিস্ক নিলাম না ! কারণ - ক্রিকেট ম্যাচে দেশের ভাইটাল উইকেট পড়ে গেলে ক্রিকেটভক্ত দর্শক সেই প্লেয়ারের উদ্দেশ্যে মনে বলেন ' কেনো ? কেনো এটা মারতে গেলি ? একটু ধরে খেলতে পারতিস না ? ......।' তবে সেই প্লেয়ারকে সরাসরি কিছু বলতে পারেন না । আমি কারো লেখা পড়লে তিনিও আমাকে সরাসরি কিছু বলতেন না জানি । তবে মনে মনে তাঁকে বলতেই হোতো ' কেনো ? কেনো পরি ? আমার লেখাটাই কেনো ?( কারণ হ্য়ত , আমি লেখার অর্থই বদলে দিতাম :( । ) । এইসব ভেবে নিজের লেখাই পড়বো বলে ঠিক করলাম । এই কবিতাটা আমার পুরোনো পোষ্টের অংশ হিসাবে ছিল । সেখান থেকে নিয়ে , সাজিয়ে পড়লাম । আরেকটি অনুরোধ -- পাঠ শুনে যদি আপনাদের বিরক্তি আসে , তবে নিজগুণে ক্ষমা করে দেবেন প্লিজ ।

সবাইকে দীপাবলীর অনেক শুভেচ্ছা । সবাই খুব ভালো থাকুন ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×