somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটবো

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কবি শাহরিয়ার কবীর -এর কবিতার অনুভবে এটা লিখতে চেষ্টা করলাম Click This Link


যোজন দূরের অচিনপুর
নাকি চির চেনা আরশি-নগর থেকে এসেছিলে?
তা আর ভাবিনা! তবে এসেছিলে তুমি!
জোছনা-ভেজা রাতে! বিনা নিমন্ত্রণে!
টের পেয়েছিলাম তোমার আমন্ত্রনের আহ্বান !
তুমি কি বুঝেছিলে আমার শব্দহীন উত্তরর ভাষা ?

জোছনা-নদীতে স্বপ্নতরী ভাসিয়েছিলে
ঝিকিমিকি তারাদের বিমর্ষতাকে এড়িয়ে গেছো!
তোমার আনাড়ি হাত বৈঠা ফসকেছে
ঘুমপাতায় লেখা রূপকথারা
থেমে গেছে!
জ্বলজ্বলন্ত সব চুপকথারা
নিভে গেছে !

চিরকালের অবুঝ তোমাকে
বুঝেছি ঐকান্তিক অনুভবে!
অনিয়ন্ত্রিত তরল তুমি
আমার অনিবারিত আকাঙ্ক্ষা!
সময়কে হারিয়ে দিয়ে
অনিঃশেষ প্রতীক্ষার মাস্তুল!

না জেনেছি হাইকুর হেঁয়ালী
না পেয়ছি অঙ্কের সমাধান
এক যোগ একের যোগফল
এক করতে চেয়েছি আপ্রাণ
আর বিফলতাকেই হাতে পেয়েছি
রিখটারস্কেলে হৃদকম্পনও মাপতে
পারবো না ঠিকই !
তবে ,
সেই কম্পনের অনুরণনে
আমার স্থবির হৃদয়ও
ভূমি-প্রলয়ের মতো কাঁপবে !

আমাদের প্রেমকে অমরত্ম দান করে
তুমি তাকে সমাধিস্থ করেছ!
এখন বিরহ একাকী কিভাবে বাঁঁচবে?
তাই বিরহিনী আমি মিশতে চাই
তোমার হাতে তৈরী সমাধিক্ষেত্রে
তাকে আরো উর্বর করতে!
কেনো জানো?
প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটবো বলে!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×