ডাকছে তোর নন্দিনী
০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভরদুপুর
ঝামুর-ঝুমুর
বৃষ্টির ধারাপাত
স্মৃতিরা করলো কুপোকাত!
ঝলকানিতে
ধমকানিতে
বিদ্যুতের হুঙ্কার
মন মেনেছে হার!
দুই পনিটেল-এ
সাইকেল বেল-এ
সেইসব বিকেল
বেপরোয়া হোতো আক্কেল!
ভেজা মাঠ
তোর ঠাঁট
পায়ের ফুটবলে
সেখানে গিয়েছি চলে!
মনে পরে তোর?
চোখে লাগতো ঘোর
লুকানো চাহনি
বুঝতো না-বলা কাহিনী!
একই সুরের অনুরণনে
তীক্ষ্ণ -কাঁপন দুটি মনে
পাখির শিসে
প্রেম ছিল মিশে!
এই হৃদয়
কথা কয়
চালায় সন্ত্রাস
তোর বাঁ-পায়ের পাস!
জলজ আরশি
কাদামাখা জার্সি
চালাচ্ছে হুকুমত
পাবো না জামানত!
তোলাপাড়
মেঘমল্লার
ডাকছে সুদূর
ফেলে আয় ব্যস্ত-পুর!
নিউমেরিক্যাল
স্ট্যাটিস্টিক্যাল
তুই ভোল
পায়ে সুর তোল!
মেঠো-বাঁশি
মনভাসি
স্মৃতির হাতছানি
ডাকছে তোর নন্দিনী!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন