
জানালার কাঁচ গলে মিহি পায়ে
শার্শির গন্ডি পেরিয়ে, তক্ষকের চালে
গড়িয়ে এসে, হলুদ আভা ছড়িয়ে, বিছানার ছায়া
ছুয়ে যাওয়ার ভয়ে পালিয়ে যাওয়া আলোর শপথ
করে বলছি ভালোবাসি তোমায়।
মুগ্ধ আকাশ নীলের গায়ে আস্তমিত রক্তিম
আলোয় আলোকিত হওয়ার তিব্র অনিচ্ছার
বহিপ্রকাশিত ম্রিয়মাণ আলোক গোলককে
টেনে ধরে আধারের বুকে তিব্র রঙ্গের ছটা
ছড়িয়ে দেয়া রবি নামক চিরন্তন মজুরের
ঝলসে যাওয়া কামনার শীৎকারে
বলছি, ভালবাসি ভালবাসি।
দক্ষিনা হওয়া ঘূর্ণি তালে যেমন ঝাপটে
ধরে গাছে পাতারে, প্রচন্ড ঝাঁপটায়
নাড়িয়ে দিয়ে যায় শিকর সমেত।
বাতাসের কোলে রেশমি আদরে
গড়িয়ে পরে ঝরা পাতা। ঠিক তেমনি
আহ্লাদিত আমার প্রেম গড়িয়ে পরে
তোমার রাঙ্গা পায়ে।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


