
ক্যামন আছো বনলতা?
ওমন করে মুখ খানা ভার করে
কি দেখছ দূর বিদগ্ধ নগরীতে
অমন টানা টানা কাজল ঘেরা
আঁখির কোলে দুর্ভাবনার যে ছায়া ফেলেছ,
কার লাগি এই বৈরাগ্য
দেখনা চেয়ে একটিবার
মুখপানে তোমার হাজার পুরুষ তৃষ্ণার্ত
নয়নে চেয়ে রয়েছে , ও চোখে চোখ
রাখার ব্যাকুলতায়।
তোমার প্রেমের সুধা রসে
মত্ত হওয়ার লাগি কতো যে
হৃদয় পিপাষার্ত হয়ে
কাটফাটা রোদ্দুরে দাপিয়ে মরছে
একটি বারও কি তাদের সনে
চেয়ে বলবে না , এতো দিন কোথায় ছিলে?
বনলতা আমার বনলতা
কবিতার বুক চিড়ে বেড়িয়ে আস
ছিঁড়ে ফেলো কাগজ কালির বাঁধন
দু হাত বাড়িয়ে আছি তপ্ত আলিঙ্গনে
পিষে ফেলার আকুল আহবানে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




