
আর কতটা পথ পারি দিলে
তোমার বন্দরে পৌছাব
বনলতা, বলতে পারো ?
আর কতো রাত্রি প্রদিপের শিখা
কেপে কেপে নিভে যাবে
তোমার প্রতিক্ষায়?
কতো ভোর কেটে যাবে
আসফলতার সীৎকারে
বনলতা, তোমাকে হৃদয়ে ধরন করেছি
নিশ্বাসের প্রতিটি অলিন্দে তোমারি
নামের কালেমা পড়েছি
নির্বাক অপেক্ষায় চেয়ে রয়েছি
ধুলি ওঠা পথের দিকে
আর কতটা ক্ষন তোমার তরে
উৎসর্গ করলে তোমার নিরাবতার
প্রস্তর খন্ড টুকরো টুকরো হবে?
বনলতা, তোমার জন্য ভ্যানগগ তার কান
খুইয়েছে, রবিদ্রনাথ হারিয়েছে তার সোনার হরিন
নজরুল প্রিয়ার আচলে খুজে নিয়েছে মৃত্যুর ছায়া
জীবনান্দ বিম্বিসার অশোকের ধূসর জগতে পথা হারিয়ে ক্লান্ত।
শুধু তোমার জন্য বনলতা, পুরুষ হৃদয় আজ কার্বন ডাই অক্সাইডে পরিপুর্ন।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




