somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাম বিরম্বনা

১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“একটু দোকানে চলো তো। তোমার কিছু করতে হবে না, তুমি বইসা থাইকো। আমি প্যানকেক কিনবো সাথে দেখি আর কিছু কেনা যায় কিনা”

> “অক্কে চলো। খিদাও লাগছে”
.
দোকানেঃ
“ভাইয়্যা প্যান কেক দেখান তো। না না এটা না। ২৫ নম্বর টা দেখান..... নাআআ এটা আমার সাথে ম্যাচ করছে না ২৪ নং টা দেখি”

- “আরে ধুরো, কেক তো কেকই হেইডার আবার নাম্বার-ম্যাচিং কি? লইয়া লও খিদা লাগছে”
.
“এটা খাওয়ার কেক না, মুখে দেয় -_- ”

- (মনেমনে) “আটা ময়দা ফল ফ্রুট এমনকি গাছের আগায় ডাবের পানি কোন খাবারের আইটেম মাইয়ারা গালে দিতে বাদ রাখে নাই। অখন কেকও গালে দেয় -_- ”
.
“ভাইয়া আইশ্যাড দেখান তো। ন্যাকেড দেখাবেন”

- (ফিস ফিস করে) “ঐ তুমি পর পুরুষেরে এডি কি কও :O ”

“আরে এটা আইশ্যাডের একটা নামকরা ব্রান্ড -_- ”
.
“ভাইয়া লিপ্পি টা দেখান তো। না না ঐটা না, ঐযে ন্যুড দেখবো”
- “ কি শুরু করলা। লাজ লজ্জা নাই নি, ব্যাডারে কও ন্যুড দেখাইতে :O ”
“ইটস জাস্ট এ লিপ্সটিক ম্যান -_- ”
.
-“ এইসব নাজ্ঞা ভুঙ্গা জিনিস বাদ দিয়া চোখে কাজল কুজল কি কি দেয় হেইডা লও”

“ভালো কথা মনে করছো, একটা মাশকারা লাগবে। ভাইয়া ঐ মাশকারাটা দেন তো......... ”
.
দোকানদারঃ “এই নেন আপা। এটা ভালো। বেটার দেন সেক্স”
- “ঐ মিয়া, মাইয়া মানুষ দেখলে খালি উল্টা পালটা কথা কইতে মনে চায় নাআ..”
.
“আরে চিল্লাও ক্যানো, ‘বেটার দেন সেক্স’ এটা মাশকারার ব্রান্ড -_- ”
(মাথা ঠুসানির ইমো, মাশকারা ক্যামনে বেটার দেন সেক্স হয়!!! )
.
“ও ফাউন্ডেশন নেয়া হয় নি। ভালো ফাউন্ডেশন কোনটা নিবওও......”
.
দোকানদারঃ “এটা দেখতে পারেন, ভালো আছে। কিস বিউটি”
- “তোরেএএএ..... কিছু কইতাছি না দেইক্ষা। বিউটিফুল কাউরে দেখলেই খালি কিস কুসের চিন্তা আহে??”
.
“অ্যাই এতো বুঝো ক্যান? কিস বিউটি একটা ব্রান্ডের ফাউন্ডেশন, না জাইন্নাই আজাইররা চিল্লাচিল্লি লাগাইছে -_- ”

- আচ্ছা শীত আসতেছে। একটা বডি লোশন নিও সাথে”
.
“বেবি লোশন নেই, স্কিনের জন্য ভালো। ভাইয়া বেবি লোশন দেখান তো”

দোকানদারঃ “কোনটা দিবো আপা”
.
“Nunu দেখান। বড়টা দেখাইয়েন, ছোট টা তাড়াতাড়ি শ্যাষ হয়ে যায়”
-“ঐ কিছু কিনন লাগবো না, বাহির হও... পাগল টাগল হইয়া গেছো নি? ব্যাডারে কও nunu দেখাইতে, তাও আবার বড়ডা!!! >:(
.
“আরে এইটা বেবি লোশনের একটা ব্র্যান্ড.... বুঝছি তোমার এদিকে দেখার লাগবে না, তুমি এক কাজ করো তোমার জন্য পারফিউম দেখো। এখানে ছেলেদের পারফিউম আছে, তুমি sex appeal দেখো, এটা ভালো ”
.
- “তোমার মাথা কি আইজগা পুরাই গেছে? এই বাজারে ভরা মজলিসে আমারে কইতাছো সেক্স আপিল দেখতে!!! ”

“উফফফ... আরে এটা একটা পারফিউমের ব্রান্ড... >:(
.
- “ও আইচ্ছা, এইডাও ব্রান্ড -_- ... তোমারো তো একটা পারফিউম লাগবে, আগের টা তো শ্যাষ।”

দোকানদারঃ “ ইউনিসেক্স পারফিউম দেখাবো?”
.
- “ঐ মিয়া, দিছেন কসমেটিক্সের দোকান মগর ‘সেক্স’ ছাড়া কোন কথা কইতে পারেন না? >:(
.
“এমন অশিক্ষিতের মত আচারন করতেছো ক্যানো?... এই পারফিউম ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে সেটাই বলছেন উনি”
.
- “লাগবো না, মাইয়া মানুষ মাইয়া পারফিউম ইউজ করবা। উভয়লিঙ্গ পারফিউম দিলে পরে দেখবা হিজলা ঘেরান আইতাছে। শুনেন অরে একেবারে পিউর লেডিস পারফিউম দেখান। যেটার ঘ্রান পাইলে না দেইখাই বুঝা যায় এইটা কোন মেয়ের গা থেকে আসছে। এক কাজ করে ল্যাসবিয়ান ব্রান্ডের পারফিউম দেখান ”
.
“আইইইইইইইইইইইইইইইই লজ্জা করে না বউ সামনে থাকতে এমন আজে বাজে কথা বলতে। মান সম্মান কিছু আর রাখবা না দেখতেছি। উলটা পালটা পোলাপাইনের সাথে ঘুরে ঘুরে স্বভাব চরিত্রের তো ১২টা বাজাইতেছো। এইসব শিখছো...? ভালো কিছু তো শিখবা না... গেলাম আমি”
.
- “এল্লে, তোমরা এতক্ষন কইলা সব হইলো ব্রান্ডের মেলা, আর আমি একটা কইলাম এতেই আমার ক্যারেক্টার ঢিলা :/ ”
.
.
#সুসানের_চাপা_সমগ্র





সংগৃহীত ফেসবুক থেকে
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×