আমি একটা ভোর চাই
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটা ভোর চাই
নতুন চকচকে সুর্য ওঠা ভোর
এই সময়ের ভোর গুলকে
কিছুতেই ভোর বলা যায় না
হলদে ঘোলাটে ট্যাল ট্যালা
ভাতের ফ্যানের মত ভোর
এখানে নতুনের সুবাস নেই
ভালোবাসার আবেগ নেই
নতুন দিনের আগমনী ধ্বনী নেই
ক্লান্তিকর শতছিন্ন ঘোলাটে কুয়াসার
আবারনে ঘেরা ঝিমিয়ে পড়া ভোর
আমি একটা ভোর চাই
যেখানে কিশোরীর উচ্ছলতা থাকবে
তুরুনের আবেগ মাখা কামনা থাকবে
যুবকের স্বপ্ননীল উচ্ছাস থাকবে
ডিমের কুসুমের মত লাল টকটকে
সুর্যের আগমনী ধ্বনি
পাখির কুঞ্জনে কুঞ্জনে মুখরিত হবে
আমি একটা ভোর চাই
যে আমাকে নতুন এক উদ্দমী
সকালের প্রতিশ্রুতি দেবে
এক কাপ ব্রাজিলিয়ান কফির
ধোয়া উঠা সম্ভাসন জানাবে
কালা সাবানের ফেরিওয়ালার নয়
ককিলের কুহু তান শোনাবে
ঘাসের বুকে ঝরে পড়া শিউলির
সুবাসিত সবুজ গালিচার আহবান করবে।
মাস্কের আবরনে আবরিত মুখের প্রতিচ্ছবি নয়
স্নিগ্ধ লাবণ্যময়ী এক খানা মুখের
ভালোবাসার কাজল টানা আঁখি যুগল
স্নানে ভেজা এক গোছা চুলের
সুরভিত এক উষ্ণ আলিঙ্গনের
নিশ্চয়তা দেবে।
ছবিঃ গুগোল
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫
সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন