
আজন্ম অপেক্ষা মোর
ক্লান্তির আকাশ নুয়ে পারেছে,
দূর দিগন্তে সবুজের সিমা রেখায়।
উত্থলীত যৌবনে ভাটার টান ধরেছে।
বয়সের ভারে নুজ্য বলিরেখা দৃশ্যমান।
রোমান হরফে আজো কেটে যাই
দিনের হিসাব কম্পিত হাতে।
সময় আমাকে ব্যাস্ত রাখে
দিনের গুনতির খাতায়
হিসেব মেলে না
গুন ভাগের মন মালিন্যে
সংখ্যা হারিয়ে যায় স্মৃতির আড়ালে
জাবেদার খাতায় রুল টেনে টেনে
হাতের আঙুলে কড়া পরে যায়
নেত্র শার্শিতে ধুলো জমে জমে
ঘোলাটে আস্তরে ঢেকে যায়
তবুও নির্লজ্জ অপেক্ষা
দন্ডায়মান প্রধান দ্বারে
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


