আঁধারে হাতড়ে বেড়াই ফেলে আসা আলোকছটা
২৫ শে মে, ২০২৩ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতির বাসরে হানা দিয়ে খুঁজে ফিরি
মিইয়ে যাওয়া ফুলের সুবাস।
স্মৃতি মানে মৃত লাশ যার গন্ধ ঢাকতে মাটি চাপা দেই
ভবিষ্যতের মাটির গর্তে ।
প্রজন্ম থেকে প্রজন্ম হাতড়ে ফিরি স্মৃতি আর স্মৃতি
কিন্তু চাপা দেয়া স্মৃতির কাছে ফেরত যেতে
কি এক চরম বিতৃষ্ণা আমাদের ।
সময়ের আঘাতে যে ক্ষত স্মৃতির নাম ধরে
বর্তমানের স্টেশানে পৌছতে না পেরে
স্মৃতির গর্তে লুকিয়ে যায় । সেই স্মৃতি কি
খুজে নেই কখনো ? সময় কে পেছন ফিরে একবারো দেখে নেই ?
যায় না , একদম যায় না । ও যে বড্ড আতংকগ্রস্থ এক বিভিষিকা ।
স্মৃতি নাম ধরে সময়ের বাঁকে লুকিয়ে থাকা কোন শ্বাপদ ।
বর্তমান কে খুবলে খাওয়ার ক্ষুধায় খুদার্ত হিংস্র প্রানী ।
স্মৃতি সে কি কেবলি আলো আর আলো ?
আঁধারের কি নাই কো দেখা ?
ওমন যে বিশাল সুর্য সেও আঁধারের গর্ভে জন্ম নেয়া নক্ষত্র ।
যে আঁধারে অজস্র আলোর কনা ছুটে যায় অনন্তের পানে ।
স্মৃতির জন্ম সেই আঁধারের গর্তে যার মরন নাই ।
আছে কেবল প্রকাশ হবার ব্যাকুলতা ।
মস্তিষ্ক নামক থকথকে জেলির শিরার নিউরনে ছুটে চলা
অসংখ্য আলোক কণার মাঝে কৃষ্ণ গহ্বরের ন্যায় খাপ পেতে থাকাই স্মৃতি।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২৩ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন