আঁধারের পিঠ বেয়ে হাটছি
০৮ ই মে, ২০২৫ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই যখন আলো খোঁজে
আমি খুঁজি আলোয় পোড়া ছায়া।
সবাই যখন রৌদ্র চায়,
আমি দাঁড়িয়ে থাকি সিঁদুর রাঙা সন্ধ্যাতে
যেখানে ছায়া আর আলো
একসাথে কাঁদে।
ভাঙা অন্ধকারের ভেতর দিয়ে
তুমি হয়তো হাটছ আঁধারের পিঠ বেয়ে
তবু জানি
আঁধার কাউ কে লুকায় না
যতক্ষণ না সে নিজে কে লুকাতে চায়।
আমি আঁধার হতে চাইনি,
কিন্তু অন্ধকার এসে ছুঁয়ে দেয় আমাকে।
আমি মিলিয়ে যাই নি ,
আমি জেগে থেকেছি
আঁধারের ঠোঁট ছুঁয়ে
বলেছি,
এই অন্ধকারেই আলোর বীজ পুঁতে দিই।
পৃথিবীর মাঝখানে নয়,
আমি দাঁড়িয়েছি প্রান্তে
যেখানে পায়ের নিচে ভূমি নেই,
তবু দাঁড়াতে হয়,
একটা কিছু বলার জন্য,
যদি কেউ শোনে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৫ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন