somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাসা ভাষা B-) :D

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন ফেসবুকে শুদ্ধ ভাষা নিয়ে কয়েকটা মজার কাহিনী পড়ার পর আমার কয়েকটা কাহিনী মনে পড়ল ।


১। তখন প্রাইমারী স্কুলে ক্লাস ফাইভে পড়ি। ক্লাসে একটা আদু ভাই ছিল, যে নাকি থ্রি থেকে ফাইভ প্রত্যেক ক্লাসে তিন বছর থাকার বিরল সৌভাগ্য অর্জন করছিল,নাম সালেহীন। ক্লাসে সবচেয়ে ফাজিল পোলা কাজল তাকে স্যালাইন ভাই বলে ডাকত। কাজলের দেখাদেখি বাকিরা সবাই মিলে স্যালাইন ভাই বলে ডাকায় সে স্যারের কাছে নালিশ করল। স্যার কাজলকে ডাকলে কাজল স্যারের সামনে প্রথমে বলে, " স্যার,সত্যি বুলচি, আমি বুলিনি( মেহেরপুরের আঞ্চলিক ভাষা) । স্যার বেত হাতে নিয়ে বলেন, শুদ্ধ ভাষায় কথা বল। তখন কাজলের বক্তব্য- "স্যার আমি আসলে স্যালাইন বুলতে চেইনি। কিন্তু "সালেহীন" আমার মুখে এসে না। " B-) ;)

২। রংপুরের মত মেহেরপুরেও ( আমার বাড়ি) অনেকে রক্ত কে অক্ত, রাজহাঁস কে আজহাঁস বলে। এক পিচ্চি কাজিনকে স্কুলে বাবার নাম জিজ্ঞেস করায় সে বলছে, আশেদ উদ্দীন ( রাশেদ উদ্দীন) । তখন স্যার শিখিয়েছে অক্ত, আজহাঁস এইগুলা না বলে যেন শুদ্ধ ভাষায় বলে। পিচ্চি বাসায় আসার পর মা আনারস খেতে দেয়ার পর সে খুব সিরিয়াস মুখ করে বলে, মামী, আমি রানারস খাইনা । :P :P

৩। একদিন টিউশনিতে গিয়ে দেখি আন্টি বাসার দুই তিনটা পিচ্চি বুয়াকে পড়াচ্ছেন। দেখে অবাক হলাম। হঠাৎ শুনি, এক পিচ্চি বলে, "খালাম্মা, খাতা হারাইয়ালছি" । আন্টি ধমক দিয়ে বলেন, "এইগুলা কি বল! ঠিকভাবে বল।" পিচ্চি তখন কাচুমাচু করে বলে, "খালাম্মা খাতা হেরে গিয়েছে" :P :-/

৪। তিন চারদিন আগে অফিসে পিয়ন একটা প্রোজেক্টের ফাইল এনে দিল।কলমের বদলে পেন্সিল নিয়ে লেখা শুরু করার পর খেয়াল হল, কলম দিয়ে লিখতে হবে।টেবিলে, ড্রয়ারে কোথাও ইরেজার (কিন্তু রাবার বলেই অভ্যস্ত) পেলাম না ।

পিয়নকে জিজ্ঞেস করলাম, "রাবার আছে?"

মিনমিন করে বলে - " জ্বী ম্যাডাম , আছে । কিন্তু ঢাকায় না, কুমিল্লায় থাকে, দেশে। বেতন বাড়লেই আপনাদের দোয়ায় বিয়া করতাম। "

আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকাতে দেখি বেচারা লজ্জায় লাল হয়ে গেছে। আমার হতভম্ব চেহারা দেখে সে টাশকি খাওয়ার আগে আবার বললাম, "আমি রাবার আছে কিনা জিজ্ঞেস করছিলাম।"

সে দ্বিগুণ লজ্জা পেয়ে বলে, ওহ, সরি ম্যাডাম। আমি শুনছিলাম আপনি জিগাইতেছেন লাবার ( lover) আছে কিনা।
:P

( শেষের ঘটনাটা কেউ আগেই পড়ে থাকতে পারেন, এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম )
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
৪৪টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×