somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচ্চপ্রবৃদ্ধির ফাঁক ফোঁকর

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাশেদ আল মাহমুদ তিতুমীর, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চেয়ারপারসন, উন্নয়ন অন্বেষণ। উনার একটি কলামের কিছু অংশ এখানে দিয়ে আমাদের অর্থনৈতিক বাস্তব অবস্থা বুজবার চেস্টা করছি।

১। "পৃথিবীর কোথাও যা ঘটা সম্ভব নয়, তা ঘটছে বাংলাদেশে। প্রবৃদ্ধি লাফিয়ে বাড়ছে অথচ কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে অথচ মাটি ভিজছে না, তা কি হয়? জনগণের একটা বিরাট অংশ শুধু বেকারই থাকছে না, বেকারের সংখ্যাও বাড়ছে। আয়–উপার্জনের বাইরে রয়ে যাচ্ছে বিপুলসংখ্যক তরুণ। বিশ্বব্যাংক ও আইএলও বলছে, ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে অধ্যয়ন অথবা প্রশিক্ষণের বাইরে রয়ে যাওয়া যুবসংখ্যা ১০ বছরে ১০ ভাগ বেড়েছে। ২০০৫ সালে এই সংখ্যা ছিল ৩১ ভাগ। দক্ষিণ এশিয়ায় বেকার যুবকের হারও সবচেয়ে বেশি বাংলাদেশে—শতকরা ৯ দশমিক ৪৫ ভাগ। ব্রিটিশ কাউন্সিল বলছে, শিক্ষিত যুবকদের শতকরা ৪৭ ভাগ বেকার। শিক্ষিত মানুষের দক্ষতা বেশি, এই অনুমিতিতে তাদের আয় ও সঞ্চয় বেশি হওয়ার কথা। কিন্তু বেকারত্ব বেড়ে যাওয়ায় সেটা থেকেও দেশ বঞ্চিত হচ্ছে। উপরন্তু অধিকাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করায় মজুরি ও অধিকার দুইই কম।"

২। "মাথাপিছু আয়ের ক্ষেত্রে গড় পদ্ধতি অনুসরণ করে অর্থনৈতিক অসমতাকে কার্পেটের নিচে রেখে দেওয়া হচ্ছে। দুজন ব্যক্তির একজনের আয় যদি ১০ টাকা হয় এবং আরেকজনের ১০০ টাকা, তাহলে তাঁদের গড় মাথাপিছু আয় হবে ৫৫ টাকা। অথবা বিল গেটস বা মুকেশ আম্বানিকে বাংলাদেশের নাগরিকত্ব দিলে জনগণের মাথাপিছু আয়ের অসম্ভব রকম উল্লম্ফন ঘটবে। বড় ধরনের অর্থনৈতিক অসমতা এই গড় হিসাবের মারপ্যাঁচে অদৃশ্য হয়ে যাচ্ছে। অথচ ‘মধ্যক’ নির্ণয়ের মাধ্যমে এই সমস্যার একটি সমাধানে পৌঁছানো যেত। ধরা যাক, একটি পাড়ায় পাঁচজন লোকের ব্যক্তিগত আয় ৫ টাকা, ১৫ টাকা, ১৩ টাকা, ১০ টাকা এবং ৭ টাকা। এ ক্ষেত্রে বড় মানের সংখ্যাগুলোর স্থান হবে ওপরের দিকে এবং ছোট মানের সংখ্যাগুলোর স্থান হবে নিচের দিকে। এই মানক্রমে কেন্দ্রের সংখ্যাটি হবে মধ্যক। অর্থাৎ ক্রমটি ১৫, ১৩, ১০, ৭, ৫ হবে। কেন্দ্রীয় সংখ্যাটি ১০ এবং এটিই মধ্যক। মাথাপিছু আয় এভাবে নির্ণয় করলে প্রকৃত তথ্য কিছুটা হলেও জানা যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে মধ্যকের নিচে অবস্থিত মানুষকেই দরিদ্র বলা হয়। বর্তমানে ব্যবহৃত ১ দশমিক ২৫ পিপিপি ডলারের দারিদ্র্য পরিমাপের হিসাব নিম্ন-মধ্যম আয়ের দেশ হওয়ার স্লোগানের সঙ্গে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

অর্থনৈতিক বাস্তব অবস্থা প্রকাশ না করে গোজামিলের আশ্রয় নিয়ে মুখে শান্তি পাওয়া যায়, চেয়ার মজবুত থাকে কিন্তু সাধারণ মানুষ দিন ভালো যায়না। তাই সুন্দর ও বাস্তবিক পরিকল্পনার আলোকে পলিসি গ্রহণ করে অর্থনৈতিক বৈষম্য দুর করুন।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×