somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ কোনদিকে যাচ্ছে, কি হচ্ছে বুজতে পারছিনা।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ কোনদিকে যাচ্ছে, কি হচ্ছে বুজতে পারছিনা। তবে এতটুকু বুজতে খুব অসুবিধা হচ্ছেনা যে, দেশ এ মহামারী মোকাবেলায় অনেক পিছিয়ে, সমন্বয়হীনতা চোখে পডার মত।.........।।
১। দেশের জনগণ ব্যাপকহারে সচেতন নয় এবং নানাবিধ সীমাবদ্ধতার কারণে বিধি নিষেধ পুরা মানছেনা।
২। চায়না ফেরত ৩১৬ জনের কোয়ারেন্টিন নিশ্চিত করা গেলে ও ৩ দিনে ইতালী ফেরত প্রায় চারশতাধিক লোকের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা যায়নি। হোম কোয়ারেন্টিন মানে ঘরে ঘরে রোগ হাতে করে পৌছায় দেয়া।
৩।প্রথমদিকে সব আক্রান্ত কেস ইতালী ফেরতদের মাধ্যমেই হয়েছে। যদি তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা যেতো পরিস্থিতি হয়ত ভিন্ন হতে পারত।
৪। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে না পারায় এ ভাইরাস কমিউনিটি লেভেলে ছডানোর সুযোগ করে দেয়া হলো। যার প্রমাণ মিরপুরে মারা যাওয়া দুজনই অজানা ব্যক্তির মাধ্যমে আক্রান্ত
৫। এখন পর্যন্ত ঢকাতে হজ্জ ক্যাম্প ছাডা অন্য কোন জায়গা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এর জন্য নির্ধারন করতে পারেনাই। ইজতেমা মাঠ এবং দিয়া বাডির প্লান ইতোমধ্যে বাতিল।
৬। বড সরকারী মেডিকেল সহ অনেক হাসপাতাল এখনো করোনা চিকিৎসার জন্য প্রস্তুত নয়, (প্রথম আলোর রিপোর্ট)। কিছু স্থানে ডাক্তার রুগী অমুক দেশ ফেরত শুনেই লাপাত্তা। আবার কোথাও ডাক্তার আসিবার পূর্বে রুগী পালাইয়া গেলো। ইসলাম গ্ণী সাহেব করোনায় আক্রান্ত জেনে ডাক্তার নার্স কেইউ আর আইসিইউতে প্রবেশ করেন নাই।
৭। ডাক্তার এবং নার্সদের পর্যাপ্ত (পিপিই) এর ব্যবস্থা নেই। অনেক জায়গায় তাই রুগী ভর্তি না করার নোটিশ দিচ্ছে। রুগী আসা শুরু করার আগেই রুগী ভর্তি না করার নোটিশ কিসের প্রমাণ!
৮। করোনা পরীক্ষা সীমিত জায়গায় হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে টেস্ট করার আগেই মারা যাচ্ছে। এতে করে ওই হাসপাতালের নার্স চিকিৎসকরা নিজেদের অজান্তেই এই ভাইরাস বহন করে ছডানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।
৯। স্বয়ং ঢাকায় করোনা আক্রান্ত এক রোগীকে সেবা দিয়ে ডা. পলাশ আক্রান্ত হয়ে নিজে এখন আইসিইউতে। আল্লাহ তাকে সুস্থ্য করুক। কিন্তু এরকম অব্যবস্থাপনার সমাধান হওয়া জরুরী।
১০। যখন লকডাউনের জোর কথা চলছে তখন ১০ দিনের ছুটি দেয়া হলো। প্রাথমিকভাবে এটি পজেটিভ। কিন্তু এর পরবর্তী কার্যকররন ভয়াবহ।
১১। ছুটি দিয়ে সবাইকে যার যার জায়গায় অবস্থান করতে বলাটা ভালো হতো। এখন সবাই এক সাথে ঈদের মত যেভাবে গণ পরিবহনে গাদাগাদি করে যাচ্ছে তাতে প্রতি ঘরে ঘরে এ ভাইরাস চলে যাওয়ার সম্ভাবনা অনেক, এবং তাই হবে।
১২। অর্থাৎ কেউ বাহিরে যাবেনা, নিজ জায়গায় অবস্থান করবে। এরকম নির্দেশনা হলে শহরে এটা সেনা বাহিনী বা আইনশৃংখলা বাহিনী দিয়ে চেক দেয়া সহজ হতো। এখন সবাই গ্রামে ছডিয়ে চিটিয়ে হাট বাজারে আড্ডা দিবে। প্রত্যন্ত গ্রাম পর্যায়ে সেনাবাহিনী সহজে মনিটরিং করতে পারবেনা।
১৩। ঢাকা থেকেই কোটি মানুষ গ্রামে ফিরবে। সবাই ঢাকায় নিজ যায়গায় অবস্থান করলে অন্তত কেউ আক্রান্ত হলে টেস্ট করানো এবং হসপিটালে নেয়া অন্তত গ্রামের চেয়ে ভালো হতো। এবং সরকার কারা আক্রান্ত তা চিহ্নিত করে তাদের আলাদা ব্যবস্থা নিয়ে অন্যদের সুরক্ষা দিতে পারতো।

হয়ত আমাদের কর্তারা আমাদের থেকে ভালো বুজছেন।

বাস্তবতা হলো, নিজেদের চরম অবহেলা, অব্যবস্থাপনা, মাত্রাতিরক্ত অসচেতনতা করে চলতে থাকলে আল্লাহ কিছু করবে কিভাবে?, এটাত তার ধর্মে নাই। এরপরেও বলতে হচ্ছে, এবং হবে, আল্লাহ হেফাজত করুক সবাইকে... ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×