somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি-তুরস্ক জোটে বাংলাদেশ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পররাষ্ট্র নীতি- "সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়"। অর্থাৎ পৃথিবীর সমস্ত দেশের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবে, কখনো কারো সাথে শত্রুতা তৈরী করবে না। যখন একটি সামরিক জোট গঠন করা হয় তার বেশ কিছু উদ্দেশ্য থাকে, আর মূল উদ্দেশ্য প্রথম প্রেসার ক্রিয়েট করা, কাজ না হলে সামরিক শক্তি প্রয়োগ। এখন সৌদি-তুরস্কের সামরিক জোট গঠন করার প্রয়োজন পরল কেন? মধ্য প্রাচ্যের দিকে তাকালে খুব সহজেই এর উত্তর পাওয়া যায়। রাশিয়া ব্যাক ইরান-সিরিয়া ইরাকও বলা যায় অন্যদিকে আমেরিকা ব্যাক সৌদি-তুরস্ক মেইনলি সুন্নি প্রধান দেশগুলি। সৌদি সুন্নি প্রধান দেশগুলি নিয়ে একটি বলয় তৈরি করেছে, এই দেশগুলি কোন রকম ন্যয় নীতির তোয়াক্কা না করে বিভিন্ন বিদ্রোহী ও জঙ্গী সংগঠন তৈরি করে মধ্য প্রাচ্যে অশান্তি তৈরির মূল ভুমিকা পালন করে যাচ্ছে। আইএস সহ অন্যান্য সংগঠন এদের হাতেই তৈরি। সিরিয়ার সব বিদ্রোহী গ্রুপ তৈরি, অস্ত্র ও প্রশিক্ষণ দেয়া, আবার উক্ত গ্রুপগুলোর উপর বোমা ফেলার কাজ এরায় করে যদি কথা না শোনে যেমন আইএস। আজকের সিরিয়া হয়েছে সকল দেশের অস্ত্র পরিক্ষাগার। যার যখন ইচ্ছা এখানে এসে অস্ত্র পরিক্ষা করছে, যখন যার উপর খুশি বোমা ফেলছে। এককথায় অস্ত্রগুলো শান দিয়ে নিচ্ছে বর্তমানের এই টালমাটাল অবস্থায়, কখন কি হয় বলা তো যায় না। ইরাক চায় তার দেশ থেকে তুর্কি সেনা প্রত্যাহার করুক কিন্তু তুর্কি করবে না। ইরাক জাতিসংঘ পর্যন্ত গেছে এই বিষয় নিয়ে। কোন প্রকার আন্তর্জাতিক আইনকানুনের কোন বালায় নেই। এরই মধ্যে বাসার সরকারের আমন্ত্রণে রাশিয়া সিরিয়ায় ইনভল্ভড। বিশ্ব পরিস্থিতি যখন উত্তপ্ত ঠিক তখন আমেরিকা ন্যাটোর মদদে সিরিয়ায় রাশিয়ার জঙ্গীবিমান ভূপাতিত করল তুরস্ক। তুরস্ক বলছে, ১৭ সেকেন্ড তার আকাশসিমায় ছিল এর মধ্যে দশবার সতর্ক করা হয়েছে, খুব সম্ভবত হলান্ডের এক গবেষক গবেষণা করে বলেছে, ছয় সেকেন্ডের জন্যে ঢুকেছিল আর রাশিয়া বলছে, তুর্কি আকাশসিমায় যায়ই নি। বিমানটি দুই থেকে আড়াই কিমি উপরে উড়ছিল, তাহলে তুর্কি সিমান্ত থেকে তিন থেকে চার কিমি দূরে কেন ভূপাতিত হল? তুর্কি উপকূলে তুর্কি ফিসিং নৌকা ও অসামরিক জাহাজ গুলি করে সরিয়ে দিয়ে রাশিয়া বুঝিয়ে দিল বেশি লাফালাফি কর না এতে পরিনাম খারাপ আছে। এই ঘটনার পর পাল্টা গুলি তো দূরের কথা নিজ সিমায় টহল দিতেও যায় নি তুর্কি নৌবাহিনী।

আমেরিকা কখনোই রাশিয়ার সাথে জড়াবে না। তারা চায় ন্যাটো ও সুন্নি মুসলিম তথা সৌদি নেতৃত্বে রাশিয়াকে প্রতিরোধ করুক। এতে এক সাথে অনেকগুলি ফায়দা আছে, যেমন- সিয়া, সুন্নি, কুর্দি তথা মুসলিম বিশ্ব বিভক্ত করা, টালমাটাল অবস্থায় তেল সম্পদ কড়ায়ত্ব করা, ইসরাইলের সাম্রাজ্যবাদ নীতির প্রসার করা, বিশ্বকে কুক্ষিগত করার পদ্ধতি সহজ করাসহ শত শত ফায়দা আছে। ঠিক সমীকরনে বাংলাদেশ কি করে সৌদির নেতৃত্বে সামরিক জোটে যোগ দেয়। যে সৌদি দীর্ঘ ছ'মাস ধরে ইয়েমেনে নির্বিচারে বোমা ফেলছে হুতি বিদ্রোহ দমনের নামে, ১৭ বছরের কিশোরসহ অনেক সিয়াকে মৃত্যু দন্ড দিয়েছে, শুধু এই বছরেই ১৫০ এর উপরে মৃত্যু দন্ড কার্যকরেছে যা চীন, ইরানের পর তৃতীয়। পশ্চিমা বিশ্বে ভাইরাল, আইএস সৌদি একই শুধু এইটুকু পার্থক্য, সৌদি পশ্চিমাদের বন্ধু আর আইএস শত্রু।

সুতরাং আমাদের কষ্টের টাকায় বোমা কিনে নারী ও শিশুদের হত্যা করি, সিয়া সুন্নি পার্থক্য করে মানুষ হত্যা করি, ইসরাইল, আমেরিকার স্বার্থ উদ্ধারে এগিয়ে যাই, বসতবাড়ি ভেঁঙ্গে চুড়মাড় করে দেই। মানুষ উদ্বাস্ত হয়ে রাস্তায় ঘুমাক তা কি করে চাই? পাকিস্থান আমাদের উপর যা করেছিল সেই কাজগুলি করতে আমরা কি করে সহযোগী হই? বিবেক বঞ্চিত মানুষের স্বার্থ উদ্ধারে ন্যয় নীতি বিরোধী কোন কাজে আমার দেশ সাহায্য সহযোগীতায় হাত বাড়াবে না এই কামনায় শেষ করছি।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×