দূর আকাশে, তারার দেশে,
করে তারা বসবাস,
সারা বেলা, করে খেলা,
নেই কোন অভিলাষ।
এলিয়েন পরী, করে জড়াজড়ি,
পরম ভালবাসায়,
দেয় আলো, অনেক ভাল,
শূন্যে বুক ভাসায়।
তারা বাস করে, বহু দূরে,
তের কোটি তারার ওপার,
নির্ঘুম রাত, প্রেমের সাথ,
নিরার্থক ছুটাছুটি তার।
চলে দিগ্বিক, আলোর ঝিকমিক,
সারাটা রাতভরে,
দিন যেন তার, তিমির আধাঁর,
লুকায় কোন কোঠরে।
আঁধার হলে, অবিরাম চলে,
আলোর ঝলকানীতে,
রাতের কাল, লাগে ভাল,
মিলন হয় এলিয়েন-পরীতে।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



