বানর ও কুকুর ছানা
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন সকাল বেলা
কুকুর ছানা কাঁদছে ডরে,
হয় তো তার মা
শত্রুর আক্রমণে গিয়েছে মরে।
কত শত লোক
আসে যায় দেখেনি কেউ,
উঠেনি কারোর মনে
একটু খানি মানবতার ঢেউ।
বানর চলেছিল হাটি
লোকালয়ের ঐ পথ ধরে,
কুকুর ছানার কান্না শুনে
থামিল সে পথের ধারে।
এদিক ওদিক খোঁজে
হায়! তার মা কোথাও নাই,
কাঁদিয়া উঠিল মাতৃ-হৃদয়
বানরের কোঁলে হল তার ঠাঁই।
নিজের খাবারের আগে
কুকুর ছানার খাবার জোগায়,
নিজের জীবন বাজি রাখে
সেই ছানার জীবন রক্ষায়।
নিষ্ঠুর পৃথিবীতে মানবতা যখন
জোঁনাকীর আলো টিপ টিপ,
বানর দেখাল তখন
মহানুভাবতার উজ্জ্বল দীপ।
কুকুর বিড়াল কিম্বা
অনাথ শিশুর মুখে,
এক মুটো দাও
নিজের খাবার থেকে।
ক্ষুধাতুর প্রাণ হাসুক আজি
তামাম পৃথিবীময়,
হাসি রাঙে শোভিত হোক
আমার এ ধরা স্বর্গময়।
মানবতা জাগুক আজি
সকল প্রাণী কুলে,
জীবে দয়া আসুক
সকল ভেদাভেদ ভুলে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন