শীতের পিঠা, ভারী মিঠা,
সকলে মিলে ভাই,
সন্ধ্যে বেলা, শেষে খেলা,
উনন পিঠে খাই।
তাল পিঠা ভাজা, কি যে মজা,
গরম কিম্বা বাসি,
মায়ে হাতে গড়া, সবচেয়ে সেরা
খেয়ে যেন মহাখুশি।
খেজুর রসে রসাল, মোদের মন ভরাল,
চিতই পিঠা ভিজা ,
শীতের সকাল বেলা, ঠাণ্ডায় দেয় দোলা,
সেই পিঠা ভারি মজা!
ধূপী কুলসী, পিঠার মুন্সী,
কাটাপানে কারুকাজ,
পাঁটি শাপটা, ছিতা পিঠা,
গ্রাম বাংলার সাজ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



