বাংলা ভাষা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা আমার মায়ের বুলি
কথার ঝুলি
মায়ের কোলে শেখা,
এই ভাষাতে কথা বলি
প্রথম লিখন লেখা।
বাংলা আমার মায়ের ভাষা
শব্দে ঠাসা
প্রাণ খুলে কথা বলা,
বাংলা আমার কান্না হাসা
এই ভাষাতেই চলা।
লোক ও ভাটিয়ালী গান
বাংলার প্রাণ
গ্রাম বাংলায় চলে,
নানান গানে নানান প্রাণ
এই ভাষাতে দোলে।
"মা" আমার প্রথম কথা বলা,
হাঁটি হাঁটি চলা
শেখা মায়ের মুখে,
এই তো আমার প্রাণের বাংলা
চলি সর্ব সুখে।
বাংলায় আমি স্বপ্ন দেখি
লিখন লেখি
দেখি বাংলার রূপ,
গাঁয়ের ধুলা অঙ্গে মাখি
সন্ধ্যা বাতির ধূপ।
এই ভাষারই গন্ধ রসে
হেঁটে বসে
পাই যে কত সুখ,
তিমির আঁধারেও বসে
নাই যে আমার দুখ।
ছড়া কাব্যে ছড়াছড়ি
গল্প পড়ি
কল্প রঙে স্বপ্ন বুনি,
গদ্যে পদ্যে আমি চরণ চরি
হাজার রঙে মধুর ধ্বনি।
এই তো আমার বাংলা ভাষা
নিত্য হাসা
চলে সকাল দুপুর,
এই ভাষাতে পূর্ণ হল আশা
আমার গর্ব ভরপুর।
উৎসর্গঃ প্রিয় সহ ব্লগার, কবি ও সাহিত্যিক, আহমেদ রব্বানী।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন