পথ শিশু
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শীতের পথে পথে, থরথর কাপে,
পথ শিশু পথের ধারে,
কুয়াশায় ঢাকা সারা শহর
বাতাস বহে ঝির ঝিরে।
একটি মাত্র ছেড়া ফুটা জামা
পড়ে আছে তাই,
ঠকঠক কেপে মরে পথের পরে,
দেখার কেউ নাই।
একমুঠো খাবার জোটে নি
ক্ষুধায় মরে হায়!
শীতের কাপুনী, ক্ষুধার জ্বালা
জীবন বুঝি তার যায়।
সেদিন নিশ্চুপ বসে ছিল
সিঁড়ির এক কোণে,
বাড়ির মালিক, "দূর হ ভাগ"
বের করে দিল টেনে।
জন্ম পথে, চলন ও ঘুম
ঐ ইট পাথরের উপরে,
কে জানে ভাই ওরা
'ক' দিন আছে অনাহারে।
কালো গ্লাসে গাড়ির ভিতরে
সাহেবের চলাচল,
উঁচু তলার আইন উচুতে চলে
তাই শুন্য ফলাফল।
পায় নি তারা শীতের কাপড়,
একখানা রুটি,
দানের টাকায় গাড়ি হয়
দালান দু চারটি।
তাই তো ওরা মরছে শীতে
মরছে অনাহারে,
'দূর হ ভাগ' লাত্থি গুতা
পড়ছে ওদের উপরে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন