আমি আঁধারে বসে দেখি, দিনের ঝলমলে আলো,
গ্রহ নক্ষত্রের খেলা, উল্কা, উল্কার মত ছুটে চলা পৃথিবী,
পৃথিবীর মানুষ।
আমি রাতের আঁধারে বসে বসে দেখি,
লাল পলাশের ঘ্রাণে সুভাসিত তোমরা,
কত কলি ছিড়ে পায়ের তলায় পৃষ্ঠ করছ!
কত সবুজ চত্ত্বর মাড়িয়ে চলেছ প্রতিদিন,
আমি তো হেসে কুঁটি কুঁটি।
তোমার পদ চারণায় শোন নি কান্নার আওয়াজ,
শোন নি রাতের ঝিঁঝিঁর ডাক।
দেখ নি রাতের আকাশ, চন্দ্র, নক্ষত্র, নিহারীকা।
দেখ নি রাতের নিকেশ কালো আঁধার।
আমি রাতের আঁধারে বসে, দেখেছি তোমায়, দেখেছি পৃথিবী।
দেখেছি নিয়নের আলো টিপটিপ।
আমি দেখেছি লাল পলাশ, কৃষ্ণচূরা,
আমি দেখেছি উল্কার গতি, গ্রহ নক্ষত্রের খেলা।
আমি দেখেছি সবুজ শ্যামল ছায়া।
তাই তো আমি রাতের আঁধার ভালবাসি,
ভালবাসি দূর গগন।
আমি শুনেছি সমুদ্রের গর্জন, কলকল করে বয়ে যাওয়া নদীর কলতান।
আমি দেখেছি আঁধার, দেখেছি আলো।
আমি দেখেছি সবুজ শ্যামল ছায়া, দেখেছি মরুভূমি, আগ্নেয়গিরি।
আমি দেখেছি কালো মেঘ, বৈশাখী ঝড়।
আমি আঁধারে বসে দেখেছি তোমায়।
তাই তো আমি রাতের আঁধার ভালবাসি,
নির্জনে বসে ভালবেসে যায়।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



