তরকারীতে হয়েছে অনেক ঝাল,
তাইতো খুকি ভাত খায় নি কাল।
গাল ফুলিয়ে মুখ করেছে গোমরা,
রাগে যেন আজ নীল ভোমরা।
মা ডেকেছে দুধ-ভাত খাবি আয়,
নতুন খেলনা দিব বলছে ভাই।
তবু যেন খুকির কমছে না রাগ,
চায় সে ভাইয়ার কারীর ভাগ।
হঠাৎ করে যেই না এল বাবা
শুরু হলো ফুফিয়ে ফুফিয়ে কাঁদা।
সামনের হাটবারে নিয়ে যাব হাটে,
জোড়া পুতুল কিনে ফিরব বাড়ির বাটে।
মিষ্টি ছানা আর যা চাও
বলল বাবা, কিনে দেব তাও।
এইবার উঠছে হেসে খিলখিলিয়ে,
ফোকলা দাঁতে খুকি ঝিলমিলিয়ে।
এইবার খাবে সে দুধ-ভাত,
খেলা করবে ভাইয়ের সাথ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


