দেখেছিলাম সেদিন হলুদ সন্ধ্যা,
বসে ছিলে তুমি হলুদ গায়ে,
হলুদ শাড়ি, সবুজ সাদা পাড়ে,
আলতা রাঙা পায়ে।
দেখেছিলাম সেদিন নিয়নের আলোয়
তোমার হলুদ মাখা মুখখানী,
সেদিনও ছিল তোমায় মনোমুগ্ধকর
চিরচেনা সেই অপরূপ চাহনী।
হলুদ রঙে রাঙিয়েছিলে তুমি
কপোল ও কপাল,
রাঙিয়ে সুন্দর পৃথিবী
উড়িয়েছ জীবনের পাল।
জোড়া ঠোঁটের মিষ্টি হাসি
তখনো ছিল লেগে,
জীবনের জোড়া গানে
মিশেছিলে কি আবেগে!
রজনীগন্ধ্যা আর সূর্যমুখী মালায়
মৌ মৌ করছিল আসরখানী।
হলুদ সন্ধ্যায় পুবালী বাতাসে
কি সুখে মেতেছিল হৃদয়খানী!
প্রথম সেদিন বয়েছিল খুশির বন্যা,
আমার মনোপ্রাণ জুড়ে,
কি এক উচ্চল আবেগ ছিল
আমার হৃদয় ভরে!
বিথীকার বনে, পাখির গানে,
কি যে অমৃত সুধা!
খুশির জোয়াড়ে মেতেছিল সেদিন
আমার বসুধা।
সেদিন ছিল তোমার হলুদ সন্ধ্যা।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




