
বজ্র কণ্ঠে এলো ঘোষণা তার "স্বাধীনতা"।
অসীম সাহসী বঙ্গবীর সেনা জেগেছিল নতুন সূর্য্যোদয়ে,
অকুন্ঠ চিত্তে জীবন উৎস্বর্গ করেছিল তারা বুক চেতিয়ে।
স্বার্থক জন্ম তোমার, স্বার্থক আমার বঙ্গভূমি,
স্বার্থক করেছ আমায় হে বঙ্গপিতা তুমি।
দরাজ কণ্ঠে সেদিন ঘোষিলে তুমি স্বাধীনতা,
দাউ দাউ করে জ্বলে উঠে, জেগে উঠে আমজনতা।
হে লৌহ মানব, তোমার লৌহ ভাষন আজও শুনি,
শিরা উপশিরা স্পন্দিত হয়, তোমার স্বপ্ন বুনি।
তোমার জন্ম হয়েছে বলে, লাল সবুজের জন্ম,
তোমার জন্ম হয়েছে বলে, সবুজ বাংলার জন্ম।
উদয়ের পথে, বন্ধুর পথে, কত শত জীবন হল বলিদান,
অকুণ্ঠ চিত্তে কত শত বীর বাঙ্গালীর আত্মদান।
স্বাধীনতা পেয়েছি মোরা রক্ত নদীর দাম,
প্রতিটি রক্তকোণায় ছিল বঙ্গবন্ধুর নাম।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


