
তুমি হয়ত হালকা সবুজ শাড়ী পড়ে
এ পথে আর আসো না।
তুমি হয়ত কালো ফিতের ঘড়িটা এখনো পর।
তুমি হয়ত এখনো অন্য পথে ঘরে ফিরে যাও।
তুমি হয়ত এখনো অজানা চঞ্চলতায়,
হঠাৎ থমকে দাড়াতে চাও সামনে পেয়ে আমায় ।
তুমি হয়ত বদলেছোঁ অনেকখানি,
অথবা বদলানোর সুযোগ হয়ে উঠেনি ।
তুমি হয়ত একলা ঘরে, ফিরছো না এখন।
আলতো ছোয়ায় ,শরীরী ভাষায়
তুমি হয়ত হাটছো এখন-
তোমার সেই প্রিয় সবুজ মেঠো রাস্তায়।
অজানা রাস্তা, কাচা ঘাসের আলতো ছোঁয়ায়
নদীর ঢেউয়ে ভেসে যাওয়া পাল তোলা নৌকায়।
তুমি হয়ত উঠছ জেগে খুব সকাল বেলা
অথবা আলসে মেয়ের মত এখনো বাজে বেলা বার টা।
তুমি হয়ত এখনো কালো টিপ পর,
তুমি হয়ত এখনো দেখতে ঠিক সেই আগের মত।
তুমি হয়ত এখনো আমায় মনে কর,
অথবা মনে হয় না , প্রতিদিনের নানা ব্যস্ততায়।
তুমি হয়ত এখনো ছবির দেশে খুজো আমায়,
তুমি হয়ত এখনো ফ্রেমে আটকানো সেই ছবিটাকে,
সাজিয়ে রাখো টেবিলে অজানা ভালো লাগায়।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


