মজা নেবে মজা
যেমন,
চিনিতে পিপড়া ধরে,
গুড়েতে মাছি উরে।
তেমন,
মজা নেবে মজা,
হরেক রকমের মজা আছে,
খেজুরের মজা, খেজুরের রসের মজা।
তালের মজা, তালের রসের মজা।
যে যেমন মজায় মজবে, তেমন মজা আছে।
মজা নেবে মজা,
হাল্কা মজা , গভীর মজা,
রাতের মজা, দিনের মজা।
মজা নেবে মজা
যে যেমন মজায় মজবে, তেমন মজা আছে।
পথের মজা, ঘরের মজা,
একলা হওয়ার মজা, একলা পাওয়ার মজা।
কাঊকে পথ দেখানোর মজা, কাঊকে পথ ভোলানোর মজা।
মজা নেবে মজা,
যে যেমন মজা নেবে, তেমন মজা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

