তোমার জন্যেই
গ্রীষ্ম বর্ষা শরত নেমে আসে
তোমার জন্যেই
নীলাকাশে মেঘের তুলো ভাসে
তোমার জন্যেই
ভুমিকম্প, গগনভেদী উথালপাথাল ঝড়
তোমার জন্যেই
আমূল কেঁপে অই শরীরে তুমুল জ্বর !!
তোমার জন্যেই
নিশীথ রাতে শুকসারীরা কেঁদে যায়
তোমার জন্যেই
তমাল সারি আকুল হয়ে প্রতীক্ষায়
তোমার জন্যেই
আহোরাত্রি বাঁশীর সুরে কাঁদছে কানাই
কই গো তুমি
খোলো গো দ্বার অভিমানী নন্দিনী রাই !!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


