অনেক কষ্ট হৃদয়ে তোর জমা
অনেক স্বপ্ন হয়নি আজো বোনা,
প্রাপ্তি যেসব হয়েছে জীবনের পাওয়া
সেসব তো খুব অল্প, হাতে গোনা।
এক জীবনের গল্প সুখময় কিনে
পারলে দিতাম সেই জীবন তোকেই এনে।
হয়ত প্রেমের স্বপ্ন চোখে দিয়ে
প্রেমের মিলন পেতে দিতাম বিয়ে,
নতুন বধূর নয়া সুখ ছুয়ে
বাঁচতি প্রেমের রাঙা সুধা পিয়ে।
আমার নামেই নাম মিলিয়ে তখন
থাকতি তুই তেমন আমি ছিলাম বধূ যেমন।
হয়ত আমার নাই পেলে দেখা শেষে
পেতিই দেখতে রূপকথাময় দেশে,
মেঘের চূড়ায় বসে হালকা হাওয়াই ভেসে
তোর কথাই যে বলতাম হেসে হেসে।
স্বপ্ন রাঙ্গা ফুলের মতন-
মুখটি তখন দেখে,
জুড়াত আমার দুই নয়নের
ক্লান্তি অবশেষে।
দুষ্ট ছেলের মজার গল্প বলে
ঘুম পাড়াতাম ঘুম পরী হয়ে।
হয়ত শুধুই তোকে চেয়ে চেয়ে
আমার কাজের বেলা যেত বয়ে।
হয়ত সুখের ঝর্ণা হয়ে নেচে,
তোর মাঝেতেই থাকতাম আমি বেঁচে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



