খুব একাকী আমিও শরতের শেষে,
কারণ আমার আশা জন্মিয়েছে
ভালবাসবার মুগ্ধ আবেশনে,
প্রেমের বাসনা বপিত হয়েছে।
স্বর্গীয় প্রেমের এই উন্মাদনা ছুঁয়ে
অনন্ত কালের ভ্রান্তি বিলাসেও বুঝি
আমার ভেতরে এক নতুন আমার জন্ম হয়ে-
ভালবাসার কারণে প্রেমের জন্ম হয়েছে।
দিনেদিনে তাই এই অপেক্ষা বাড়ছে যত
হচ্ছি আমি নিরুপায় আর ততই অশান্ত,
ভ্রান্ত অসহায় অথবা অধৈর্য
অস্থিরতাময় কোন স্নেহহীন মানুষের মত।
কারণ এখন আমি ভালবাসা চাই
ভালবাসা ছাড়া কিছু আর লাগেনা যে ভাল।
অস্বাভাবিকতা হতে তাই মুক্তি পেতে
একাকী জীবনে আমি ভালবাসা চাই।
মনের গভীরে যারে আপনার করে পেয়েছি জীবনে
তার জন্য কিছু দিন-
নির্দিষ্ট করেই রেখে দিতে চাই,
যেদিন শুধুই আমি ভালবাসা পেতে চাই।
সত্যিকার অর্থে ভালবাসা হয়নি বলেই
ভালবাসার প্রকৃত অধিকার আমি চাই,
যেন ফুলশয্যা হলে প্রেয়সীকে কাছে পেয়ে
ভালবাসতে পারি ও প্রেমী হতে পারি।
চাওয়ার পাওয়ার এক সুন্দর সুমিল নিয়ে
চিরচেনা কোন পরিচয়ে
আজীবন একসাথে বাঁচতে পারি,
সৃষ্টিকর্তার কৃপা ও দয়া পেতে পারি।
সেই সময়ের ভাবনারা আজ এই মনে
বারবার ভাবাচ্ছে আমায়।
কখনো আমার মনে হচ্ছে
এই ভাবনার সাথে হয়ত শরতের প্রভাব আছে।
শরতের শুরুতে ঠিক উত্তাপ যতটা ছিল
এই সময়েতে তার চেয়ে আনেকটা কম আছে।
কয়েক দিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে,
একটানা বৃষ্টি বর্ষাকালের মতই!
তাই আমি যতই ভাবনা
এড়িয়ে চলতে চাই
ততই কেবল পাই ভালবাসা,
তাই একা একা শুধু এই ভাবনাই ভেবে যাই।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


