তুমি বলেছিলে, শুনো
সবাই আমরা হয়ে যাব এক,
রাজ্যের যত অন্যায় আর অবিচার হতে
মুক্তি ফিরিয়ে আনতে যায় যাবে জীবন প্রত্যেক।
কিন্তু আমাদের দ্বারা তা হবে না!
কারণ সদূর অতীতের ঘটনা ভেবে আবার
পারব না কিছুতেই ভুল তবু করবার।
রাজাকে আমরা পারি না করতে হত্যা,
এত বড় পাপ আড়ালেতে করে
বলব কি করে মিথ্যা?
দেশদ্রোহী মহাপাপী যারা রাষ্ট্রতে ছিল রাজার
তারাই সেদিন অন্যায় করেও
পেয়ে গেছে তবু পার।
মর্জাদা যারা জানে না দিতে
অমানুষ যারা শয়তান,
তাদের মতই হই কি করে মানুষের মোরা সন্তান?
তার চেয়ে ভাল সমাধান চেয়ে নেই,
সত্যের আলো ছোঁয়ায়ে প্রাণে
হৃদয়ে তাঁর মমতা জাগিয়ে দেই।
ক্ষতিগ্রস্থ লোভী ছাড়া এর পরো
রয়েছ কে আর স্পষ্ট করে বল,
অন্যায় তবু করতে চাইলে দুহাত সাথে তোল?
এখনি আমায় বলে প্রাণহীন করে দাও!
আমাকে জানিয়ে দাও,
নামের একটা লিষ্টি করে দাও,
রাজাকে হত্যার ঘাতক তালিকা দাও।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



