তুমি এসেছিলে বৃষ্টিতে ভিজে,
ঝড় এসেছিল তোমার পিছু পিছু;
চোখে পড়েনি তোমার।
হাওয়ায়, আমার সবকিছু উড়ে যাবার পর;
চোখে পড়লো তোমার, তখন আমি দিগম্বর।
মে ২৭
স্বর্গবাস
তোমার সিথির সিঁদুর বইবার ভার,
আমার নেই।
এই অক্ষম চিত্তে
নিয়ত, আমি স্বপ্ন দেখি, পূর্ব্বাচল
বলে যা কিছু, তুমি;
অস্তাচলে শেষ রঙ , তোমার কপালে
ডুবন্ত সূর্য, এই আমি ; শুধুই স্মৃতি;
তোমার সিথির সিঁদুর যেন হয় আমার স্বর্গবাস।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৪ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



