ঘটনাটি প্রত্যক্ষদর্শী আমার মায়ের কাছ থেকে শোনা । আমার নানা রেলওয়েতে চাকুরী করতেন। সেই সুবাদে মা নারায়নগন্জের রেলওয়ে কলোনীতে থাকতেন । তখন মা স্কুলে পড়তেন । তখন নারায়নগন্জ শহরে প্রচুর বানর বাস করত । একদিন ঐ কলোনীর এক বাসায় এক গৃহিনী আতপ চালের ঝাউ রান্না করে ঠান্ডা করার জন্য প্লেটে বেড়ে ডাইনিং টেবিলের উপর উম্মুক্ত করে রেখে বাথরুমে ঢুকে গোছলের উদ্দেশ্যে । সেই সময়, সে তার শিশু সন্তানটিকে টেবিলের পাশে পাতা বিছনায় শুইয়ে দেয় । ঐ গৃহিনী বাথরুমে ঢুকার কিছুক্ষন পর ঘরে একটি বানর ঢুকে খাবারের সন্ধান করতে থাকে । এক পর্যায়ে বানরের নজর পড়ে টেবিলের উপর রাখা ঐ ঝাউয়ের প্লেটের দিকে । সে তখন টেবিলে গিয়ে বসে খাওয়ার জন্য প্লেটে রাখা ঐ গরম ঝাউয়ে হাত দেয় । গরম ঝাউয়ে হাত দেওয়া মাত্রই প্রচন্ড গরম অনুভূত হওয়ায় বানরটি দ্রুত ঝাউ থেকে তার হাত সরিয়ে ফেলে । তারপর নাড়া দিয়ে ঝাউ ঠান্ডা করার জন্য কোনকিছু খুজতে থাকে । একপর্যায়ে তার চোখ পড়ে ঐ শিশুটির দিকে । তৎক্ষনাত বানরটি শিশুটিকে কোলে তুলে নিয়ে আবার টেবিলের উপর এসে বসে । তারপর শিশুটির হাত দিয়ে গরম ঝাউয়ে নাড়া দেওয়ার চেষ্টা করে । যেই না বানরটি শিশুটির হাত দিয়ে গরম ঝাউয়ে নাড়া দেয়, অমনি শিশুটি সজোরে চিৎকার করে ওঠে । শিশুটির চিৎকার শোনে তার মা দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসে । বাথরুম থেকে বেরিয়ে এসে বানরটির কোলে শিশুটিকে দেখে শিশুটির মা চিৎকার-চেচামেচি শুরু করে দেয় । শিশুটির মায়ের চিৎকার-চেচামেচিতে ভয়ে বানরটি শিশুটিকে কোলে নিয়েই দ্রুত ঘর থেকে বের হয়ে ছাদে চলে যায় । এতে শিশুটির মা আরো জোরে জোরে চিৎকার করতে থাকে । তার চিৎকার-চেচামেচিতে কলোনীর সব লোক এসে জড়ো হতে থাকে । অনেকে অনেক কৌশল করেও বানরটির হাত থেকে শিশুটিকে উদ্ধার করতে পারছিল না । ক্রমেই ঘটনা দ্রুত ছড়িয়ে যেতে থাকল পুরা শহরময়, আর উৎসুক লোকেরও ভিড় বাড়তে থাকল । একপর্যায়ে ফায়ার সার্ভিসের লোক ও পুলিশ এসে হাজির হলো ঘটনাস্থলে । মানুষের উৎকন্ঠা আর উদ্বেগ বাড়তে থাকল । যতই বানরটির কাছে যাওয়ার চেষ্টা করা হতে থাকলো, ততই বানরটি শিশুটিকে নিয়ে একছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে যেতে থাকল । বানরটি যতবারই লাফ দিচ্ছিল, ততবারই শিশুটি জোরে জোরে কান্না-কাটি করছিল । শিশুটির কান্নায় পুরা এলাকার পরিবেশ ভারী হয়ে গিয়েছিল । এমন কোন লোক ছিলনা যে, শিশুটির এই করুন অবস্তা দেখে তার চোখে জল আসে নাই । নানা কৌশলে বানরটিকে নানা রকম ফলমূল দেওয়া হচ্ছিল কিন্ত কোন ফলই সে এক-দুই কামড়ের বেশী খাচ্ছিল না । আর ব্যাপক লোক সমাগম দেখে বানরটিও বেশ আতংকে এক ছাদ থেকে আরেক ছাদে লাফা লাফি করছিল । কিন্ত কখনও সে শিশুটিকে তার কোল থেকে নামাচ্ছিল না বা ফেলেও দিচ্ছিল না । ফলে সব চেষ্টাই ক্রমান্বয়ে ব্যর্থ হতে থাকল এবং বানরের মতলবটাও কেউ বুঝতে পারছিল না আসলে কি কারনে বানরটি শিশুটিকে নিয়ে এমন উদ্ভট কান্ডটি করছিল । সর্বশেষ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা অনেক ভেবেচিন্তে বলল যে, বানরের প্রিয় খাবারটি দিলে বোধহয় কাজ হতে পারে । তখন বানরের প্রিয় খাবার হিসাবে দেওয়া হলো বাদাম, কিন্ত বানর এক দুটি বাদাম খেয়ে আর খেলোনা । এইভাবে একে একে অনেক ধরনের ফলই তাকে দেওয়া হলো কিন্ত কোন কিছুতেই কাজ হলো না । সর্বশেষ যখন বানরটিকে একটি কলা দেওয়া হলো, তখন সে পুরো কলাটি এক নিমিষেই খেয়ে ফেলল । আর তখনই ফায়ার সার্ভিসের কর্মীরা একটি বড় আকারের কলার ছড়ি বাশের মাথায় বেধে ছাদের যে কিনারায় বানরটি শিশুটিকে নিয়ে বসেছিল, ঠিক তার পিছনের দিকে রাখল । এতো কলা দেখে বানরটি আর লোভ সামলাতে পারল না । তখন বানরটি শিশুটিকে আস্থে আস্থে ছাদের উপর শুইয়ে দিয়ে পিছনের দিকে সরে গিয়ে কলা খেতে শুরু করল । আর সেই ফাকে ফায়ার সার্ভিসের লোকেরা একটি বড় মই দিয়ে আস্থে করে শিশুটিকে ছাদ থেকে নামিয়ে আনল । অবসান ঘটল সেই শ্বাসরুদ্ধকর এক অবিশ্বাস্য ঘটনার এবং সেই সাথে মা ফিরে পেল তার নারিছেড়া অতি আদরের প্রিয়ধনকে এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা ছাড়ল স্বস্থির নি:শ্বাস । এই যে কলার জন্য শিশুটিকে নিয়ে বানরের জিম্মি করার ঘটনাটি, সেই সময়ে দেশ জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল বলে জানা যায় ।
ঐ বানরটিই দায়ী-জনগনকে জিম্মি করে রাজনীতি প্রচলনের জন্য (সত্য ঘটনা অবলম্বনে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একসাথে হাঁটি
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।