somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রয়োজনে আপনিই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হন, তবুও গর্ত খুড়ে সাপ বের করবেন না-বিরোধীদলীয় নেত্রীকে প্রধানমন্ত্রী

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না, এখনও প্রধানমন্ত্রী পুরা বাক্যটি বলেননি কিন্ত প্রায় অর্ধেক বলে ফেলেছেন । আমার বিশ্বাস, খুব শীঘ্রই তিনি পুরা বাক্যটিই মুখ ফসকে হলেও বলে ফেলতে পারেন । কারন,যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীসরকারের অধীনে বিরোধীদলকে নির্বাচনে আসার জন্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে, সেহেতু বিরোধীদলীয় নেতৃ বেগম খালেদাজিয়ার নেতৃত্বে অন্তর্বর্তীসরকারের অধীনে নির্বাচন হওয়ার প্রসংগটিও উঠে আসা স্বাভাবিক । সে ক্ষেত্রে বিরোধীদলীয় দাবী যদি সরকারের কাছে অগ্রহনযোগ্য হয়, তখন সরকারীদলের দাবীও বিরোধীদলের কাছে অগ্রহনযোগ্য হওয়াটাই যুক্তিক । তাছাড়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মায়া বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ! যার কিছুটা আভাস আমরা পেয়েছিলাম বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে । সেই সময় দুই নেত্রীই মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের অংশ হিসাবে সংসদভবন এলাকার আধাকিলোমিটার দূরত্ত্বের দুই সাবজেলে বন্দি ছিলেন । তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার ভালবাসার নিদর্শন হিসাবে নিজ হাতে পায়েস রান্না করে খালেদা জিয়ার জন্য পাঠিয়েছিলেন ! তাছাড়া দূর্নীতির অভিযোগে খালেদা জিয়ার পুত্রদ্বয় তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক যে অবর্ননীয় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন, তাতে বর্তমান প্রধানমন্ত্রী যে বেশ কষ্ট পেয়েছেন, তা অনেকবারই তিনি প্রকাশ করেছেন ! তাইতো খালেদা জিয়াকে বার বারই তিনি সেই কথাটিই মনে করিয়ে দিচ্ছেন যে, আবার যদি সেই একই ধরনের তত্ত্বাবধায়ক সরকার আসে এবং এসে যদি আবার খালেদা জিয়ার ছেলেদেরকে নির্যাতন করে, তখন কি লাভ হবে এই তত্ত্বাবধায়ক সরকার এনে । এই কথাটি বলে প্রধানমন্ত্রী আসলে শুধু বেগম খালেদা জিয়াকে ভয় দেখাচ্ছেন না, নিজের ভয়টি খালেদা জিয়ার মাধ্যমে প্রকাশ করছেন মাত্র । কারন, এবার তো পালা বর্তমান প্রধানমন্ত্রীর । কারন, খালেদা জিয়ার পুত্রদ্বয় যে পরিমান দূর্নীতির জন্য এমন বর্ননাতিত নির্যাতনের শিকার হয়েছিল, সেই তুলনায় বর্তমান প্রধানমন্ত্রীর নিকটাত্ত্বীয়রা ও দলীয় নেতাকর্মীরা কি পরিমান দূর্নীতি করেছে, তা আর কেউ না জানলেও প্রধানমন্ত্রী তো ভালোভাবেই জানেন ! তাই পুত্রদ্বয়ের পূন:নির্যাতনের ভয় দেখিয়ে যদি খালেদা জিয়াকে বশে আনা যায়-দূরদর্শী পিতা বংগবন্ধু কন্যার দূরদর্শী চিন্তা বটে ! আর যদি তাতে কাজ না হয়, তবে প্রধানমন্ত্রী আগেই ঘোষনা দিয়েছিলেন যে, তিনি বিরোধীদলে গেলেও পরবর্তী প্রধানমন্ত্রী, যিনি বর্তমানের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচনে অংশ নিতে তার কোন আপত্তি থাকবে না, সেই ঘোষনাটি এগিয়ে এনে বর্তমান বিরোধীদলীয় নেত্রীর অধীনে নির্বাচন করার ঘোষনা দিয়ে সবাইকে চমকে দিতে পারেন । কারন,বিগত তত্বাবধায়ক ধরনের সরকারের চেয়ে খালেদাজিয়ার অধীনে নির্বাচন করা অনেক নিরাপদ। কারন, সমস্যা তো দুইজনেরই এক-দূর্নীতি । তাছাড়া, চমক সৃষ্টিতে আমাদের প্রধানমন্ত্রী বেশ মজাও পান । আবার, এতে এক ঢিলে দুই পাখিও মারা যাবে,এক:বিভিষিকা সৃষ্টিকারী সেই তত্ত্বাবধায়ক সরকার আসা রোধ করা যাবে,ফলে মাইনাস হওয়ার আর আশংকা থাকবে না, দুই:সমঝোতার মাধ্যমে খালেদা জিয়ার ছেলেদের দূর্নীতি মুক্তির উছিলায় নিজেদের আত্মীয়-স্বজনদেরও দূর্নীতির দায় থেকে বাঁচানো যাবে । বর্তমান প্রধানমন্ত্রী কোনক্রমেই সেনাসমর্থিত সরকার আসার সুযোগ দিবেন না, যতই তিনি হাক-ডাক ছাড়েন না কেন, কারন- তাতে তার দলের নেতা কর্মীদের ও তার নিজের আত্মীয়-স্বজনদের সবচেয়ে বেশী নিগৃহীত হওয়ার সম্ভাবনা । তাই আমার অনুমান, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেষ ভাষনে বলতে পারেন যে, প্রয়োজনে আপনিই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হন, তবু গর্ত খুড়ে সাপ বের করবেন না, অথবা খাল কেটে কুমীর আনবেন না ।

৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×